ডেঙ্গি সংক্রমণের সংখ্যা বাড়ছে, সতর্কতা স্বাস্থ্যভবনের

ডেঙ্গি মোকাবিলায় মাইক্রো প্ল্যান তৈরি করতে হবে। কোথায় কোথায় জল জমেছে, তা খুঁজে বের করতে হবে। প্রয়োজনে ড্রোনের ব্যবহার বাড়াতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা নামতে এখনও অনেক দেরি। তবে মাঝে মধ্যেই রাত হলে ঝেঁপে বৃষ্টি নামছে। তপ্ত গরম থেকে খানিকটা হলেও স্বস্তি মিলছে রাজ্যবাসীর। গরমের হাঁসফাঁসানি ভাবটা যেন নিমেষেই উধাও হয়ে যাচ্ছে। কিন্তু সকাল হতেই আবারও কাঠফাটা গরমে বেরিয়ে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। আবহাওয়ার এই খেলা দিব্যি উপভোগ করছেন রাজ্যবাসী। কিন্তু একটু-আধটু বৃষ্টিতেই রাস্তার নর্দমাগুলি নোংরা জলে ভরে উঠছে। এদিকে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় মশার উৎপাত বেড়েই চলেছে। আর তাতেই বাড়ছে ডেঙ্গি সংক্রমণের আশঙ্কা।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়তে শুরু করেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবন সূত্রের খবর, ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত রাজ্যে ১০২০ জনের ডেঙ্গি সংক্রমণের খোঁজ মিলেছে। সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে হাওড়ায়। এরপর উত্তর ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এবং কলকাতায় ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। মুলত ডেঙ্গির মরসুম শুরু হয় জুলাই থেকে। প্রকোপ চলে নভেম্বর পর্যন্ত। তাই ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যভবন। সেখানে ডেঙ্গি রুখতে প্রশাসনের কী ভূমিকা হওয়া উচিত, ডেঙ্গি চিকিৎসার পরিকাঠামো প্রস্তুতিকরণের বিষয়ে সবকিছু বিশদে জানিয়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে যে, ডেঙ্গি মোকাবিলায় মাইক্রো প্ল্যান তৈরি করতে হবে। কোথায় কোথায় জল জমেছে, তা খুঁজে বের করতে হবে। প্রয়োজনে ড্রোনের ব্যবহার বাড়াতে হবে। বন্ধ বাড়ি, ফাঁকা জমিতে যাতে নোংরা জল না জমতে পারে, সেগুলি দেখাশোনা করতে হবে রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের। কারণ সেগুলোই মশাদের আঁতুড়ঘর। ডেঙ্গির চিকিৎসার জন্যে হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা. জানাচ্ছেন, তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামলেই মশার উৎপাত কমে যায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লেই মশার উৎপাত বেড়ে যায়। তাই প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে যে, ডেঙ্গি থেকে বাঁচতে বাড়ির কোনও অব্যবহৃত জায়গায় জল জমতে দেবেন না।

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

ডিসেম্বরের শীতে হুল ফোটাচ্ছে ডেঙ্গু, ৩০ হাজার ছুঁইছুঁই আক্রান্ত রাজ্যে

ডিসেম্বরেও উধাও শীতের ইনিংস, ডেঙ্গুর হানায় নাজেহাল শহরবাসী!

সাবধান হোন, শীত পড়তে না পড়তেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ হাজার

দুয়ারে শীত, রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে  ডেঙ্গি, বাড়ছে আক্রান্তের সংখ্যা

পুজো মিটতেই রাজ্যজুড়ে ডেঙ্গির কোপ, বাড়ছে মৃতের সংখ্যা

ডেঙ্গুকে মহামারী ঘোষণা করে দিল সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]