সাবধান হোন, শীত পড়তে না পড়তেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে শীত আসতেই হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মাত্র দুসপ্তাহের মধ্যে রাজ্যে মোট ৪ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ২৭ হাজার ১৪২ জন। আর তাতেই বাড়ছে চিন্তা।

রাজ্যের এখন পর্যন্ত মুর্শিদাবাদে ডেঙ্গিতে আক্রান্ত সবচেয়ে বেশি হয়েছে । সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৪৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে  মালদা। সেখানে  আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৩। তিন স্থানে র‍য়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন  ২ হাজার ২৭৮। আর ডেঙ্গি আক্রান্তের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা । সেখানে  আক্রান্ত ৯৭৩ জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এখান থেকেই স্পষ্ট যে শীত পড়তেই রাজ্য জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী ।

স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, গত ৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে ১৮ হাজার ১৩৩ জনের এবং বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৫ হাজার ৯৪ জনের। আর তাতেই বাড়ছে চিন্তা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি জেলা শাসকদের ডেঙ্গি নিয়ে সতর্ক করেছে। বলা বাহুল্য, চলতি বছর  বর্ষার শেষ দিকে রাজ্যে  মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি । তবে কিছুদিন এরপ্রকোপ কমলেও শীত পড়তেই বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]