নিজস্ব প্রতিনিধিঃ পুজো শেষ হতেই রাজ্য জুড়ে দেদার বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের জেরে প্রাণ হারালেন ৩ জন। তাদের মধ্যে রয়েছেন কলকাতায় আরজি কর হাসপাতালে মৃত্যু হওয়া এক যুবকের। মৃতের নাম ৩৬ বছরের বিট্টু সিংহ। তিনি জোড়াবাগান এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে নিহত যুবক বিট্টু শুক্রবার জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরেই এদিন তিনি প্রাণ হারান। তাঁর সার্টিফিকেট ডেঙ্গু জ্বরের উল্লেখ করেছে হাসপাতাল। বলা বাহুল্য, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ৬টি জেলায় প্রতি দশ রোগীর মধ্যে ৫ জন ডেঙ্গু এবং ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আক্রান্তের খোঁজ মিলেছে। আর তাতেই চিন্তায় পড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ চিকেন নয় ! রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে খরগোশ- হাঁসের মাংস বিক্রি
উল্লেখ্য, কালী পুজো শেষ হতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গু- ম্যালেরিয়ার প্রকোপ। এখন পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্ত সাড়ে সাত হাজার। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মেডিক্যাল কলেজ থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। আর সেই ক্লিনিক থেকে তথ্য যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের কাছে। এরপরেই ডেঙ্গুর হট স্ফট গুলি চিহ্নিত করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। তবে রাজ্য পুরসভার তরফে জানান হয়েছে, এবার ডেঙ্গুর প্রকোপ গতবারের তুলনায় অনেক কম। কিন্তু পুজো মিটতেই রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তেই চিন্তায় পড়ছে রাজ্য প্রশাসন।