পাতুরি তো অনেক খেয়েছেন, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ভেটকি চারমৌলি

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় রয়েছে মাছে ভাতে বাঙালি। তাঁদের মাছ ছাড়া ভাত খাওয়াও সম্পূর্ণ হয় না। মাছের অনেক রকমের পদ হয় তা আমরা জানি। তবে সকলের মধ্যে ভেটকি মাছের আলাদাই একটি জনপ্রিয়তা রয়েছে। এই মাছের নাম শুনলেই জিভে জল চলে আসে।

তবে যুগের সঙ্গে সঙ্গে রান্নাতেও অনেক বদল এসেছে। আগে মা-কাকিমাদের হাতে ছিল জাদু, যার ছোঁয়াতে যে কোনও রান্নাই হয়ে উঠত অমৃত। তাই এবার তাঁদের হারিয়ে যাওয়া রান্না করা দেখা যাক বাড়িতেই। ভেটকি মাছের পাতুরি তো অনেক খান। এবার সেখানেই আসুক এক ভিন্ন স্বাদের ভেটকির চারমৌলি। যা এক সময় মা-ঠাকুরমাদের হেঁশেলে রাজত্ব করত। চারমৌলি মানে হল চার রকম মশলার বাহার। মূল উপকরণে ওই চার রকম মশলা রেখে ঘুরিয়ে-ফিরিয়ে রাঁধা হত ভেটকি মাছ। এবার জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ভেটকি চারমৌলি।

ভেটকির চারমৌলি রান্নার পদ্ধতি

কী কী উপকরণ লাগবে

৩০০ গ্রাম ভেটকি মাছের টুকরো

১টি মাঝারি পেঁয়াজ বাটা

১ চা-চামচ আদা বাটা

১ চা-চামচ রসুন বাটা

১ চা-চামচ টম্যাটো বাটা

১ চা-চামচ পোস্ত বাটা

১ চা-চামচ কাসুন্দি

১টি মাঝারি মাপের পেঁয়াজকুচি

৩টি কাঁচালঙ্কা

২টি শুকনো লঙ্কা

আধ চামচ গোটা জিরে

ধনেপাতা কুচি

নুন ও মিষ্টি স্বাদমতো

রন্ধন প্রণালী

মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার একটি পাত্রে সব রকম বাটা মশলা নিয়ে নিন। পেঁয়াজ, আদা, রসুন, টম্যাটো বাটার সঙ্গে পোস্ত ও কাসুন্দি মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভাল করে মাছের টুকরোগুলিতে মাখিয়ে নিন। মাছ ম্যারিনেট করা হয়ে গেলে তা ঢেকে রেখে দিন আধ ঘণ্টার মতো। এতে মাছের ভিতরে মশলা ঢুকে রান্নার স্বাদ ভাল হবে।

এ বার কড়াইতে তেল গরম করে তাতে মাছের টুকরোগুলি ভাল করে ভেজে নিন। সেই তেলেই শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিন। হালকা নেড়ে তাতে পেঁয়াজকুচি দিয়ে ভাজুন। পেঁয়াজে সোনালি রং ধরলে তাতে মাছের টুকরোগুলি দিয়ে দিন। হালকা হাতে নাড়তে হবে, যাতে মাছ ভেঙে না যায়। এ বার কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে আর একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

প্রচন্ড গরমে শরীর ঠান্ডা হোক আমবাটা খেয়ে  

মাছ-মাংস তো অনেক হল, এবার খেয়ে দেখুন কচুর লতির ঘণ্ট

আলু ও পিঁয়াজি তো অনেক হল, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ‘দই চপ’

ভাপা ছেড়ে এবার এই ফোঁড়নেই বানিয়ে ফেলুন ইলিশ মাছ, চেটেপুটে খাবে সকলে

ছুটির দিনে মাত্র ১৫ মিনিটে বানিয়ে নিতে পারেন হানি মাস্টার্ড চিকেন, রইল সহজ রেসিপি

কচুশাক আর থোড় মিশিয়ে তৈরি করে ফেলুন এই লোভনীয় বনেদি রেসিপি

তীব্র গরমে স্বাদে বদল আনতে বানিয়ে নিন ‘কাসন পোড়া ঝোল’, খেতে লাগবে দুর্দান্ত

বাড়িতে কই মাছ এসেছে? চটজলদি বানিয়ে ফেলুন বাঙালির এই হারিয়ে যাওয়া রান্না

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]