‘শিন্দেকে অপমান করার চেষ্টা করেছে, সহ্য করব না’, কুণাল কামরাকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ফড়নবিশের

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সম্পর্কে কৌতুকশিল্পী কুণাল কামরার আপত্তিকর মন্তব্য ভাইরাল হতেই উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি মহল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সম্পর্কে কৌতুকশিল্পী কুণাল কামরার আপত্তিকর মন্তব্য ভাইরাল হতেই উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি মহল। এবার কুণাল কামরাকে হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। গতকাল মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত কমেডি শোয়ে নাম না করেই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ব্যাঙ্গ করে একটি গান গেয়েছেন কুণাল কামরা। সেখানে একনাথ শিন্দের চলাফেরার বর্ণনা এবং শারীরিক গঠন সম্পর্কে বিদ্রুপ করেছেন। পাশাপাশি ২০২২ সালে উদ্ধব ঠাকরের সঙ্গে দল বিভক্ত করা নিয়ে একনাথ শিন্দেকে ‘গদ্দর’ বলে অভিহিত করেছেন কুণাল কামরা। কারণ এরপরেই বিজেপিতে যোগ দেন একনাথ শিন্দে। 

এই ভিডিওটি ভাইরাল হতেই উত্তাল হয়ে ওঠেন শিবসেনা কর্মীরা। রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। যে হোটেলে দাঁড়িয়ে কমেডি শোয়ে এমন আপত্তিকর মন্তব্য করেছেন কুণাল কামরা, গতকাল রাতে সেই হোটেল ভাঙচুর করছেন শিবসেনা কর্মীরা। পাশাপাশি আজ সকালে কুণাল কামরার মুম্বইয়ে অবস্থিত শুটিং স্টুডিওটিও অনির্দিষ্টকালের জন্যে বন্ধের ঘোষণা করেছেন শিবসেনা কর্মীরা। এবার বিতর্ককে আরও উস্কে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

আরও পড়ুনঃ হোটেলে তাণ্ডবের পরেই কুণাল কামরার শোয়ের শুটিং স্টুডিও বন্ধের ঘোষণা

তিনি কৌতুকশিল্পী কুণাল কামরাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান কামরা যেভাবে একনাথ শিন্দেকে অপমান করার চেষ্টা করেছেন তা ভুল। আমরা এটা সহ্য করব না। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে মানুষ আমাদের ভোট দিয়েছে এবং সমর্থন করেছে। যারা বিশ্বাসঘাতক ছিল, জনগণ তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। রসিকতা করুন, আমাদের কোনও সমস্যা নেই, তবে বড় নেতাদের অপমান ও অপমান করার পদ্ধতি মোটেও সহ্য করা যাবে না। আমাদের নিয়ে কেউ হাসতে পারে, কিন্তু অবমাননাকর মন্তব্য করতে পারেন না। তা আমরা কিছুতেই সহ্য করব না। কামরার ক্ষমা চাওয়া উচিত। কেউ অন্যের স্বাধীনতা এবং আদর্শে হস্তক্ষেপ করতে পারে না। একে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে সমর্থন করা যাবে না।’ প্রসঙ্গত, কুণাল কামরা তার কমেডি চলাকালীন “দিল তো পাগল হ্যায়” ছবির একটি হিন্দি গানের আদলে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে কটাক্ষ করেন। সেই ভিডিও ভাইরাল হতেই শিবসেনা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা খারে কামরার অফিস ভাঙচুর করে। সোশ্যাল মিডিয়াতেও বিতর্কের সৃষ্টি হয়েছে। কামরার কটূক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিবসেনাদলীয় কর্মীরা হোটেল অডিটোরিয়ামে পৌঁছে যান। এবং ভাঙচুর চালান। 

এর আগে কুণাল কামরার হ্যাবিটাট স্টুডিওতে অনুষ্ঠিত ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট নিয়েও বিতর্ক চরমে উঠেছিল। যেখানে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া একজন প্রতিযোগীকে জিজ্ঞাসা করেছিল যে, ‘তোমার বাবা-মা এখনও সঙ্গম করেন। তুমি কী তাঁদের সঙ্গম করা দেখতে চাও নাকি তাঁদের মধ্যে উপস্থিত হয়ে বাবা-মায়ের সঙ্গম বন্ধ করে দিতে চাও।’ এই মন্তব্যের ভিডিওটি ভাইরাল হতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। কুণালের হ্যাবিটাট স্টুডিওতেই এই সমস্ত শোয়ের শুটিং হয়। এবার একনাথ শিন্দেকে গদ্দর মন্তব্য করায় হ্যাবিটাট স্টুডিওকে সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেবে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তবে কুনাল কামরার পাশে দাঁড়িয়েছেন উদ্ধব থাক্রে। তিনি বলেছেন, গদ্দরকে গদ্দর বলা হবে না তো কি বলা হবে।

‘নিজের ঝুঁকিতে আসুন’,কুণাল কামরাকে হুমকি দিয়ে নিজেই বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

বড় স্বস্তি কুণাল কামরার, গ্রেফতারি থেকে রক্ষাকবচ বম্বে হাইকোর্টের

‘মোদি জি, মেলোনি জি কে পিছে…..’ এবার প্রধানমন্ত্রীকে নিশানা কুণাল কামরার

‘ওখানের চেয়ে মানসিক হাসপাতালে যাওয়া ভাল’, বিগবসের প্রস্তাব প্রত্যাখ্যান কুণাল কামরার

‘গদ্দার’ বিতর্কে এফআইআর বাতিলের আর্জিতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ কুণাল কামরা

শিন্ডে ‘গদ্দার’ বিতর্কের জের! বুক মাই শো থেকে সরল কুণাল কামরার কমেডি কন্টেন্ট

কুণাল কামরার মুম্বইয়ের বাড়িতে পুলিশের হানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]