‘ওখানের চেয়ে মানসিক হাসপাতালে যাওয়া ভাল’, বিগবসের প্রস্তাব প্রত্যাখ্যান কুণাল কামরার

বার্তার জবাবে কুণাল লিখেছেন, "এর চেয়ে আমি বরং মানসিক হাসপাতালে ভর্তি হওয়া বেশি পছন্দ করব..."।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের ‘বিগ বস’-এর আসন্ন সিজনের প্রস্তাব নাকচ করলেন ‘গদ্দার’ বিতর্কে আলোচনায় আসা কৌতুকশিল্পী কুণাল কামরা। পাশাপাশি জানালেন, বিগবসে যাওয়ার থেকে তাঁর মানসিক হাসপাতালে ভর্তি হওয়া ভাল। কুণাল কামরা নিজেই কয়েকটি হোয়াইটস অ্যাপের স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন, বিগবসের আসন্ন সিজনের দায়িত্বে থাকা একজন কাস্টিং ডিরেক্টর তাঁর কাছে বিগবসে অংশগ্রহণের প্রস্তাব নিয়ে পৌঁছেছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি বিগ বস-এ আসার চেয়ে মানসিক হাসপাতালে যেতে বেশি পছন্দ করবেন।

কুণাল কামরা ইনস্টাগ্রাম স্টোরিজে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে তাঁর চ্যাটের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে কাস্টিং ডিরেক্টরের বার্তায় লেখা ছিল, “বিগ বসের এই সিজনের জন্য আমি প্রতিযোগী খুঁজছি। এবং আমরা আপনার নামটাও তালিকায় রাখার জন্যে বিবেচনা করছি। আমি জানি এটি হয়তো আপনার নজরে ছিল না, কিন্তু সত্যি বলতে, আপনার আসল ভাব দেখানোর এবং বিশাল দর্শকদের মন জয় করার জন্য এটি আপনার জন্যে একটি উন্মাদ প্ল্যাটফর্ম হবে। আপনার কী মনে হয়? আমাদের কি এটি নিয়ে কথা বলা উচিত?” বার্তার জবাবে কুণাল লিখেছেন, “এর চেয়ে আমি বরং মানসিক হাসপাতালে ভর্তি হওয়া বেশি পছন্দ করব…”।

তবে কুণাল কামরা স্পষ্ট করেননি যে তাকে বিগবস ওটিটি নাকি বি বস ১৯-এর প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে তৈরি প্যারোডির জন্য খবরের শিরোনামে রয়েছেন কুণাল কামরা। দিন কয়েক আগেই মাদ্রাজ হাইকোর্ট তাঁকে গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে। কারণ ভিডিও ভাইরাল হওয়ার পর কৌতুক অভিনেতার বিরুদ্ধে তিনটি সমন জারি করেছিল মুম্বই পুলিশ। এরপর তাঁকে ৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। কিন্তু কৌতুকাভিনেতা তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিলের জন্য বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকেও তিনি রক্ষাকবচ পেয়েছেন।

প্রসঙ্গত, গত মাসে কামরা তাঁর ইনস্টাগ্রামে নতুন স্ট্যান্ড-আপ ভিডিও প্রকাশ করেছিলেন। মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে ‘নয়া ভারত’ নামক একটি শোয়ে পারফর্ম করেছিলেন কুণাল কামরা। সেখানেই তিনি ‘দিল তো পাগল হ্যায়’-এর ভোলি সি সুরত, গানের আদলে একটি প্যারোডি রচনা করেছিলেন। সেখানেই রসিকতা করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের চলনবলন, কথাবার্তা এবং তাঁর বিরুদ্ধে নানারকম মন্তব্য করেন অভিনেতা। যদিও সবটাই তাঁর নাম না করে। শেষে উপমুখ্যমন্ত্রীকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই একেবারে কোমরে গামছা বেঁধে মাঠে নামেন একনাথ শিন্ডের দলীয় লোকজন। অভিনেতার হ্যাবিট্যাট স্টুডিওতে তাণ্ডব চালায় শিবসেনা কর্মীরা। এবং স্টুডিওর একাংশ ভেঙে ফেলে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর থেকেই দেশজুড়ে কুণাল কামরার বিরোধিতা করছেন লোকজন। সেই সুযোগে কুণাল কামরার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে FIR দায়ের করেন বিজেপির নেতৃবৃন্দ। যদিও হাল ছাড়ার পাত্র নন কুণাল কামরা। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে কামরা বলেছিলেন, “একটি বিনোদন স্থান কেবল একটি প্ল্যাটফর্ম। সব ধরণের অনুষ্ঠানের জন্য একটি স্থান। হ্যাবিট্যাট আমার কমেডির জন্য দায়ী নয়, এবং আমি যা বলি বা করি তার উপর এর কোনও ক্ষমতা বা নিয়ন্ত্রণ নেই।” আসলে ২০২২ সালে একনাথ শিন্ডের জন্যেই শিবসেনা দল বিভক্ত হয়ে যায়। এবং বিজেপিতে যোগ দেন একনাথ শিন্ডে। তাই তাঁকে গদ্দার বলে সম্বোধন করেছেন কুণাল কামরা। কুণালের বাক স্বাধীনতার সমর্থন করেছেন একাধিক নেতারা।

‘নিজের ঝুঁকিতে আসুন’,কুণাল কামরাকে হুমকি দিয়ে নিজেই বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

বড় স্বস্তি কুণাল কামরার, গ্রেফতারি থেকে রক্ষাকবচ বম্বে হাইকোর্টের

‘মোদি জি, মেলোনি জি কে পিছে…..’ এবার প্রধানমন্ত্রীকে নিশানা কুণাল কামরার

‘গদ্দার’ বিতর্কে এফআইআর বাতিলের আর্জিতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ কুণাল কামরা

শিন্ডে ‘গদ্দার’ বিতর্কের জের! বুক মাই শো থেকে সরল কুণাল কামরার কমেডি কন্টেন্ট

কুণাল কামরার মুম্বইয়ের বাড়িতে পুলিশের হানা

‘অসৎ উদ্দেশ্য ছিল না ‘, কুণাল কামরার পাশে প্রশান্ত কিশোর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]