Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুণাল কামরার মুম্বইয়ের বাড়িতে পুলিশের হানা

এরপরেও সোমবার দাদরে কৌতুক অভিনেতা কুণাল কামরার বাসভবনে হানা দিয়েছেন মুম্বই পুলিশের একটি দল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে ভুলভাল মন্তব্য করে মহা ঝামেলায় পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু হঠছে না। মুম্বই পুলিশ দু’বার তলব করেছে তাঁকে। হাজিরার জন্যে এক সপ্তাহ সময় চাইলেও তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছেন মুম্বই পুলিশ। তাই আগাম জামিনের জন্যে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কুণাল কামরা। আদালত তাঁর গ্রেফতারি আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন। এরপরেও সোমবার দাদরে কৌতুক অভিনেতা কুণাল কামরার বাসভবনে হানা দিয়েছেন মুম্বই পুলিশের একটি দল। মুম্বই পুলিশ জানিয়েছেন, খার থানায় স্ট্যান্ড-আপ কমেডিয়ানের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি অভিযোগ করেছেন জলগাঁও শহরের মেয়র এবং অন্য দুটি অভিযোগ দায়ের করেছেন নাসিকের একজন হোটেল মালিক এবং একজন ব্যবসায়ী। কুণাল কামরাকে একাধিকবার তলব করা হলেও তিনি পুলিশের সঙ্গে কোনরকম যোগাযোগ করেননি। তাই কামরার বিরুদ্ধে তৃতীয় সমন জারি করা হয়েছে। কিন্তু মাদ্রাজ হাইকোর্ট শুক্রবার কামরার বিরুদ্ধে দায়ের করা একাধিক এফআইআরের মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন মঞ্জুর করেছে। বিচারপতি সুন্দর মোহন শর্তসাপেক্ষে ৭ এপ্রিল পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

সপ্তাহ কয়েক আগে কামরার তাঁর ইনস্টাগ্রামে নতুন স্ট্যান্ড-আপ ভিডিও প্রকাশ করেছিলেন। মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে ‘নয়া ভারত’ নামক একটি শোয়ে পারফর্ম করেছিলেন কুণাল কামরা। সেখানেই তিনি ‘দিল তো পাগল হ্যায়’-এর ভোলি সি সুরত, গানের আদলে একটি প্যারোডি রচনা করেছিলেন। সেখানেই রসিকতা করে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের চলনবলন, কথাবার্তা এবং তাঁর বিরুদ্ধে নানারকম মন্তব্য করেন অভিনেতা। যদিও সবটাই তাঁর নাম না করে। শেষে উপমুখ্যমন্ত্রীকে গদ্দার বা বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন তিনি। কারণ একনাথ শিন্ডের জন্যেই ২০২২ সালের মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট হয়েছিল, যেখানে শিন্ডে উদ্ধব ঠাকরের রাজ্য সরকারের পতনের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরেই তিনি বিজেপিতে যোগ দেন। সেই নিয়েই ঠাট্টা করে একনাথ শিন্ডেকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন কুণাল কামরা। সেই ভিডিও ভাইরাল হতেই একেবারে কোমরে গামছা বেঁধে মাঠে নামেন একনাথ শিন্দের দলীয় লোকজন। অভিনেতার হ্যাবিট্যাট স্টুডিওতে তাণ্ডব চালায় শিবসেনা কর্মীরা। এবং স্টুডিওর একাংশ ভেঙে ফেলে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর থেকেই দেশজুড়ে কুণাল কামরার বিরোধিতা করছেন লোকজন। আর সেই সুযোগেই কুণাল কামরার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে FIR দায়ের করেন বিজেপির নেতৃবৃন্দ। যদিও হাল ছাড়ার পাত্র নন কুণাল কামরা।

তিনি এই মূহুর্তে মুম্বইতে না থাকলেও তামিলনাড়ুতে থেকেই কখনও শিবসেনাকে কটাক্ষ করে আবার কখনও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কটাক্ষ করে প্যারোডি ভিডিও শেয়ার করেই চলেছেন। এবং নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, একনাথ শিন্ডেকে অপমান করার জন্যে বিরোধী দলগুলির থেকে পারিশ্রমিক নিয়েছেন কুণাল কামরা। এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। পাল্টা জানিয়েছেন, তাঁর ব্যাংকের সমস্ত লেনদেন পুলিশ যেন পরীক্ষা করে। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে কামরা বলেছিলেন, “একটি বিনোদন স্থান কেবল একটি প্ল্যাটফর্ম। সব ধরণের অনুষ্ঠানের জন্য একটি স্থান। হ্যাবিট্যাট (বা অন্য কোনও স্থান) আমার কমেডির জন্য দায়ী নয়, এবং আমি যা বলি বা করি তার উপর এর কোনও ক্ষমতা বা নিয়ন্ত্রণ নেই।” তবে এই ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন জয়া বচ্চন, উদ্ধব ঠাকরে সহ অনেকেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00