নিজস্ব প্রতিনিধিঃ টানা ৩ দিন বন্ধ ৪৬ নম্বর রুটের সমস্ত বাস। এরজেরে কার্যত ভোগান্তির মুখে পড়তে চলেছে নিত্য যাত্রীরা । অভিযোগ, হীরালাল কেওর নামে এক বাস চালকের সঙ্গে বিবাদের জেরে তিনদিন ধরে বন্ধ বাস পরিষেবা। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শুক্রবার বাস মালিকদের সঙ্গে কথা বলবেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আগামী ৩ দিন মূলত ৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটের বাস বন্ধ থাকবে । এই বাসগুলি বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় । কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন। স্বাভাবিকভাবে বাস বন্ধের জেরে তাদেরকে বিপাকে মধ্যে পড়তে হবে । বাসরুটগুলিতে ২৫০-৩০০ জন কর্মী রয়েছেন।
সমস্যা সমাধানে বাস মালিকদের সংগঠনের তরফে রাজ্যের পরিবহণ দফতরের প্রিন্সিপাল সচিবকেও চিঠি দেওয়া হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত কোন সমাধান হয়নি । সেইজন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই প্রসঙ্গে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি জানিয়েছেন, অনেকদিন ধরেই হীরালাল নামে শ্রমিক নেতার সঙ্গে লড়ছেন বাসমালিক ও কর্মীরা । কিন্তু কিছুতেই মিলছিল না সমাধান । তাই একসঙ্গে ৬৩ টি বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছ । পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠকে আদৌ সমস্যা সমাধান হয় কিনা সেটাই এখন মূল দেখার বিষয় ।