নিজস্ব প্রতিনিধিঃ পরপর চারদিন গ্রিন লাইন পরিষেবা বন্ধ থাকবে মেট্রো পরিষেবা । আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার এবং আগামী সপ্তাহে ২০–২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে না পরিষেবা। আর এই পরিস্থিতিতে আমজনতার যাতে না কোন অসুবিধা হয় সেইজন্য রাস্তায় অতিরিক্ত বাস এবং ভেসেল নামাতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর।
এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘ যেদিনগুলিতে হাওড়া ময়দান–ধর্মতলা এবং শিয়ালদহ–সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে যাতে যাত্রীদের কোন অসুবিধা না হয় সেইজন্য রাস্তায় নামানো হবে অতিরিক্ত বাস এবং ভেসেল । সেইসঙ্গে অটো বা বেসরকারি বাস যাতে যাত্রীদের থেকে বেশি টাকা ভাড়া না নেয় সেইদিকে বিশেষ নজর দেওয়া হবে । ‘
পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন, মেট্রো পরিষেবা বন্ধ থাকার জন্য উল্টোডাঙা–সেক্টর ফাইভ ও ধর্মতলা–হাওড়া রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। প্রায় ৬০০ টি বাস চলবে। বাড়ানো হবে ভেসেলর ট্রিপও। একথায় বলা যায় আমজনতার যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে বিশেষ নজর রাখছে রাজ্যের পরিবহন দফতর। বলা বাহুল্য, হাওড়া–ধর্মতলা এবং শিয়ালদহ–সেক্টর ফাইভ রুটে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীরা যাতায়াত করেন । তাই কর্মব্যস্ত দিনে মেট্রো বন্ধের জন্য যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে নজর দিচ্ছে রাজ্য প্রশাসন।