Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুন্দরবনে দ্রুত পৌঁছাবেন পর্যটকেরা,বারুইপুর থেকে চালু বাস পরিষেবা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর। ফের চালু হলো  বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালির বাস পরিষেবা। আর তাতে এবার থেকে  সুন্দরবন যেতে বেশ সুবিধা হবে পর্যটকদের । বলা বাহুল্য, এই পরিষেবা চালু হওয়ার আগে বেশ অসুবিধার মুখে পড়তে হত যাত্রীদের । শুধু তাই নয় বারুইপুর থেকে সুন্দরবন যেতে খরচ পড়ত প্রায় ৫০ টাকা। তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হত মধ্যবিত্তদের ।

তাই  বারুইপুর থেকে ঝড়খালি,গদখালি, চুনাখালির বাস পরিষেবা যাতে আবার শুরু হয় সেইজন্য বাস মালিকেরা বিশেষ উদ্যোগ নিয়েছিল। আর তাতেই ফের চালু হল বাস পরিষেবা। এই প্রসঙ্গে বাস সংগঠনের তরফে জানান হয়েছে, ৩টি রুটে চলবে ৪৬টি বাস। রবিবার এই বাসরুটগুলি উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে বারুইপুর পশ্চিমের বিধায়ক জানিয়েছেন, ‘ যাত্রী কম থাকায় কিছু বছর ধরে এই রুটের বাস পরিষেবা বন্ধ ছিল । তবে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ বলা বাহুল্য, বারুইপুর থেকে ফের চালু হওয়া এই বাসের ভাড়া কত হবে তা এখন জানা যায়নি । এই পুরো বিষয়টি নিয়ে বাস মালিক সংগঠনগুলির তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ ।

সুখবর! বালুরঘাট থেকে দীঘাগামী বাস পরিষেবা শুরু, ২ মাসে ভাড়ায় বিপুল ছাড়

মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী, দুঃশ্চিন্তায় ঘুম উবেছে পরিবারের

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ভাসমান স্বাস্থ্য ব্যবস্থা

টানা তিনদিন বন্ধ থাকবে এই রুটের বাস, দুর্ভোগে নিত্যযাত্রীরা

মহিলাদের ‘দাপুটে’ ফুটবল ম্যাচ, শাড়ি পরেই কাঁপালেন মাঠ

ম্যানগ্রোভ রক্ষার্থে জোড়া প্রকল্প রাজ্য সরকারের

কাঁকড়া ধরতে যাওয়াই কাল, বাঘের হামলায় বেঘোরে প্রাণ গেল মৎস্যজীবীর

অবশেষে ভোগান্তি থেকে মুক্তি, সোমেই সব রুটে বাড়ছে সরকারি বাস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00