ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি : হারের ক্ষত এখনও শুকোয় নি ভ্যালেন্সিয়ার। এর মধ্যেই ফের কাটা ঘায়ে লবনের ছিঁটে দিল বার্সেলোনা। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে খেলতে নেমে বার্সা ঠিক করে নিয়েছিল ভ্যালেন্সিয়াকে নাস্তানাবুদ করে ছাড়বে। সেইমত লা-লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। এর আগে গত মাসের শেষদিকে ভ্যালেন্সিয়াকে হারিয়েছিল বার্সা। সদ্যই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ৫-০ গোলে জিতে সেমিফাইনালে ঠাঁই পেল বার্সা।

ম্যাচের শুরু থেকে শেষটা দুর্দান্ত ভাবে খেলেছে বার্সা।ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বার্সা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দে চমৎকার পাস দেন বক্সে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে নিচু শটে বল জালে পাঠান ফেররান তরেস। নিজের প্রাক্তন ক্লাবের বিপক্ষে ১৭ মিনিটে আবারও জালে বল জড়ান তরেস।

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিক করা তোরেস জানান, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন হতে চলেছে।কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভালো যে আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের ভরাডুবির কারণ হয়েছে। নহালে জয় নিশ্চিত ছিল না।’

শুরুতেই ২-০ গোলে এগিয়ে গেলেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সা। ২৩ মিনিটে ফেরমিন লোপেজ ব্যবধান আরও বাড়ান। পেদ্রির বাড়ানো দুর্দান্ত পাস বক্সের মধ্যে পেয়ে গোলরক্ষককে বোকা বানান লোপেজ। ২৪ মিনিটে প্রথম কোনো ভালো সুযোগ তৈরি করে ভ্যালেন্সিয়া। তবে দারুণ সেভে জাল অক্ষত রাখেন ভয়চেক স্ট্যান্সনি।

দলের জয় নিয়ে গর্বে বুক ফুলেছে কোচ ফ্লিকের। ম্যাচ শেষে তিনি জানান, ‘শুরু থেকেই আমরা মনোযোগী ছিলাম, সুযোগ তৈরি করেছি এবং গোল করেছি। আর সেটা আমাদের জিততে সহায়তা করেছে।’

রাতে মিউনিখে ‘মহাযুদ্ধ’, শিরোপা দখলের দ্বৈরথে রোলান্ডো-ইয়ামাল

রুদ্ধশ্বাস লড়াইয়ে এমবাপেদের হারিয়ে ফাইনালে স্পেন, জোড়া গোল ইয়ামালের  

জ্বলে উঠলেন ইয়ামাল, ২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

বার্সার স্বপ্ন চুরমার করে চ্যম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

২ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল বার্সেলোনা

৯ গোলের লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল বার্সা, ‘৫৬ ইঞ্চি ছাতি’ ফোলাল ফ্লিক

ভিনির পর এবার বর্ণবিদ্বেষের শিকার বার্সা তারকা আলেহান্দ্রো বালদে

লাল কার্ড দেখার পরে এবার ২ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]