আন্তর্জাতিক ডেস্ক : লা লিগায় বহুবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এবার এই তালিকায় যোগ হলেন বার্সা লেফটব্যাক আলেহান্দ্রো বালদে। শনিবার রাতে বার্সেলোনা গেতাফের মাঠে খেলতে গিয়েছিল। ম্যাচে এগিয়ে গিয়েও ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনা। সেই ম্যাচেই বর্ণবাদের শিকার হয়েছেন আলেহান্দ্রো বালদে।
বালদে বার্সেলোনার হয়ে খেলছেন ২০২১ সাল থেকে খেলছেন বার্সার হয়ে। তবে এই প্রথম তিনি বর্ণবিদ্বেষের শিকার হলেন। এই নিয়ে তিনি জানান, গত রাতে ম্যাচের প্রথমার্ধে এই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টা রেফারিকেও জানানো হয়। বিষয়টা দলের কতৃপক্ষকেও জানানো হয়েছে ইতিমধ্যেই।
বালদের ওপর বর্ণবাদী আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বার্সেলোনা কোচ ফ্লিক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলেন তিনি স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে বলেন, ‘ফুটবলে বা দৈনন্দিন জীবনে বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না। ওই মানুষগুলোর বাড়িতে থাকা উচিত, ফুটবল মাঠে নয়। আমি এর ঘোর বিরোধিতা জানায়।’
উল্লেখ্য, একের পর এক বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ফুটবলাররা। রবার্ত রেনান থেকে শুরু করে ভিনি এই তালিকা থেকে বাদ পড়ে নি কেউই। এই ঘটনায় ফুটবল বিশ্বে কম তোলপাড় হয়নি। সম্প্রতি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ফুটবল–দুনিয়া। বেশ কিছু দিন আগে আলোচনায় এসেছিল বৈষম্যের ঘটনা। এক মহিলা ফুটবলারকে মোটা বলায় বরখাস্ত হতে হয়েছিল পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে।