২ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি : লা লিগায় শিরোপার লড়াই নিয়ে চলছে টানটান পর্ব। এমন আবহে উত্তেজনা আরও বাড়িয়ে তুলল বার্সেলোনা।অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় তুলে নিল কাতালান ক্লাবটি।ছয় মিনিটের মধ্যে শোধ করল দুই গোল।যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে আরও দুবার বল পাঠিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল।

লা লিগার ম্যাচে রবিবার(১৬ মার্চ)রাতে আতলেতিকোর মাঠে ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা জিতেছে ৪-২ ব্যবধানে।ফেররান তরেসের জোড়া গোল ও লামিন ইয়ামালের চমক দলকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।দুর্দান্ত এই জয়ে রেয়াল মাদ্রিদকে টপকে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। 

অবশ্য এই মৌসুমে আতলেতিকোর বিপক্ষে আগের দুবারের দেখায় ঘরের মাঠে জিততে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা।গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছিল তারা। ৯৬তম মিনিটে আতলেতিকোর জয়সূচক গোলটি করেছিলেন সরলথ। এবার প্রতিশোধ নিল বার্সেলোনা।এই জয়ে ২৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৬০-এ। সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও, তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে, ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

৭৮তম মিনিটে স্কোরলাইন ২-২ করেন তরেস। রাফিনিয়ার ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন ৬৭তম মিনিটে ওলমোর বদলি নামা এই স্প্যানিশ ফরোয়ার্ড।যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনাকে আরেকবার উল্লাসে ভাসিয়ে এগিয়ে নেন ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার শট আতলেতিকোর এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। আর যোগ করা সময়ের অষ্টম মিনিটে আতলেতিকোর এক খেলোয়াড় বল হারানোর পর বক্সের বাইরে থেকে শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরেস।

রবার্ট লেয়নডস্কির সঙ্গে বিরোধের জেরে ইস্তফা দিলেন পোল্যান্ড কোচ

রাতে মিউনিখে ‘মহাযুদ্ধ’, শিরোপা দখলের দ্বৈরথে রোলান্ডো-ইয়ামাল

রুদ্ধশ্বাস লড়াইয়ে এমবাপেদের হারিয়ে ফাইনালে স্পেন, জোড়া গোল ইয়ামালের  

জ্বলে উঠলেন ইয়ামাল, ২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

জয়ের পরেও দীর্ঘশ্বাস সঙ্গী ডর্টমুন্ডের, হেরেও সেমিফাইনালে বার্সা

ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বার্সেলোনা

লাল কার্ড দেখার পরে এবার ২ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

স্পেনে ভয়াবহ বন্যার জেরে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদের ম্যাচ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]