শনিবার কলকাতায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রির ঘরে পৌঁছবে, আগামী সপ্তাহ থেকে বাড়বে গরম

নিজস্ব প্রতিনিধি: মাঘ মাসে শীতের দাপট বঙ্গ থেকে প্রায় উধাও। কিন্তু আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ চড়ার আগে শনিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াসের ঘরে নামবে। জেলায় জেলায় দু থেকে ৪ ডিগ্রী তাপমাত্রা ছন্দপতন ঘটবে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার দরুন আগামী সপ্তাহে একলাফে তাপমাত্রা সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। কোথাও কোথাও এই তাপমাত্রা আগামী সপ্তাহে […]
‘মর্মাহত, স্তম্ভিত ও লজ্জিত’, বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দায় সরব বাংলাদেশের ২৬ বুদ্ধিজীবী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দায় সরব হয়েছেন দেশের প্রথিতযশা ২৬ বুদ্ধিজীবী। ৫ ও ৬ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ বাড়ি ধ্বংসের দায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের কাঁধে চাপিয়েছেন তাঁরা। সেই সঙ্গে ‘শিরদাঁড়াহীন’ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিবৃতিদাতাদের […]
ডানকুনিতে ভর সন্ধায় শুট আউট, নিহত জেসিবি চালক, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি ,ডানকুনি:দিল্লি রোডের ধারে চলল গুলি। শুক্রবার সন্ধ্যার পর আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃত্যু হয় বান্টি সাউয়ের(Banti Shaw)।গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। ডানকুনির(Dankuni) ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি কাছে সন্ধা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটে।গুলিবিদ্ধের নাম বান্টি সাউ।তার বাবা রাজকুমার সাউ […]
কল্যাণীর বাজি কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। চার জনের মৃত্যু হয়। এই কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক খোকন বিশ্বাস ওরফে সাধন বিশ্বাসকে(Khokon Biswas) শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। দুপুর থেকেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। প্রথমে ওই কারখানার মালিক একজন মহিলা বলে পুলিশ জানতে পারে। ওই কারখানাতে অধিকাংশ মহিলারাই কাজ করতেন। কারখানার বৈধ কাগজপত্র […]
বাংলাদেশ এখন অপরাধীদের স্বর্গরাজ্য হয়েছে, এবার ক্ষোভ উগরে দিলেন ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি : আমরা ছোট থেকে ছোট জমি ২২৬ মিডল রোডে ১০ ছটাক জমি কে বিল্ডিং প্ল্যানে ছাড় দিয়েছি । ৩ কাঠা জমিতে বিল্ডিং প্ল্যান অনুমোদন দিচ্ছি। কিছু না দেখে আমরা প্ল্যান দিচ্ছি। কেউ বেআইনি বাড়ি নির্মাণ করবেন না। যদি কিছু বেআইনি হয় তাহলে আপনি বিপদে পড়বেন। ১৫ দিনের মধ্যে যদি প্ল্যান না পেলে আমার […]
দিল্লির মসনদে কে? শনিবার জানা যাবে জনতা-জনার্দনের রায়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার প্রহর গোনা শুরু। রাত পোহালেই শনিবার (৮ ফেব্রুয়ারি) খোলা হবে দিল্লি বিধানসভা ভোটের প্রার্থীদের ভাগ্যবন্দি থাকা বৈদ্যুতিন ভোটযন্ত্র। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। পরে গণনা হবে ইভিএমে পড়া ভোট। চূড়ান্ত ফল জানতে দুপুর পর্যন্ত অবশ্য অপেক্ষা করতে হবে। তবে বেলা দশটার মধ্যেই প্রাথমিক প্রবণতার একটা […]
১৬৫ মহিলা বন্দিকে গণধর্ষণ করার পরে পুড়িয়ে দিল পুরুষ কয়েদিরা, হাড়হিম ঘটনা প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর একটি কারাগারে কয়েদিদের বিদ্রোহের সময়ে ১৬৫ মহিলা বন্দিকে গণধর্ষণের পরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর ওই নৃশংস কাণ্ডের পালের গোদা ছিল কারাগার থেকে পালিয়ে যাওয়া পুরুষ বন্দিরা। গত ২৭ জানুয়ারি ওই হাড়হিম কাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র সাইফ ম্যাঙ্গাঙ্গো। তবে শুধু যে পুরুষ কয়েদিরাই কারাগারের মহিলা বন্দিদের গণধর্ষণ করেছেন […]
এবার ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে শুভশ্রী, ‘দেবী চৌধুরানী’র পর নয়া চমক শুভ্রজিৎ-এর

এবার ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র কাহিনী পর্দায় তুলে ধরবেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।
আগামিকাল এই সময়ে প্রিয় মানুষকে প্রপোজ করুন,প্রেমে সফল হবেনই…

নিজস্ব প্রতিনিধি : চলছে ভালবাসার সপ্তাহ। শনিবার(৮ ফেব্রুয়ারি)২০২৪ পালিত হবে প্রপোজ ডে। এই দিনে নিজের মনের কথা,মনের মানুষের কথা প্রকাশ করার রীতি আছে। জানেন কী কোন শুভ সময়ে প্রপোজ করবেন আপনার জীবন সঙ্গীকে ? শাস্ত্র মতে শুভ সময় প্রপোজ করলে প্রেমের ভিত্তি হয় মজবুত। টেকসই হয় প্রেম। আজীবন প্রেমে আবদ্ধ থাকে প্রেমিক-প্রেমিকা যুগল। তবে জানুন […]
বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ির পরে বাংলাদেশ সচিবালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি হিযবুত নেতা হাসনাতের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিয়ে অনুশোচনা নেই ধ্বংসযজ্ঞের প্রধান মোল্লা তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ’র। উল্টে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গলার শিরা ফুলিয়ে তিনি বলেছেন, ‘গত ৫ অগস্টই পাকিস্তানকে দু’টুকরো করার নায়ক বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া উচিত ছিল। ওই দিন না […]
ডেথ সার্টিফিকেটে মৃত, ১৮ বছর পর বাড়ি ফিরলেন কাঁথির প্রৌঢ়

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: দীর্ঘ প্রায় ১৮ বছর নিখোঁজ থাকার পর হঠাৎ বাড়ি ফিরলেন। তবে হ্যাঁ, নিখোঁজ অবস্থায় যুবক থাকলেও এখন তিনি ৫০ বছর বয়সী ব্যক্তি। পূর্ব মেদিনীপুরের কাঁথির(Kathi) এক নম্বর ওয়ার্ডের ছোট দারুয়ার বাসিন্দা ইসমাইল আলি খান(Ismail Ali Khan)। বাড়ি ফিরতেই খুশির জোয়ার পরিবার থেকে আত্মীয়-স্বজন গ্রামবাসীদের মধ্যে।নিয়ম অনুযায়ী নিখোঁজ হওয়ার ১০ বছর পূর্ণ হতেই তার […]
শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের সুবাদে দ্রাবিড়-রুটের সঙ্গে এক সারিতেই স্টিভ স্মিথ

নিজস্ব প্রতিনিধিঃ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় স্টিভ স্মিথ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংসে প্রবাত জয়াসুরিয়ার ক্যাচটি ছিল স্টিভ স্মিথ টেস্ট ক্যারিয়ারে ১৯৭তম । আর শুক্রবার গলে দ্বিতীয় দিনে শতরানের রেকর্ড গড়লেন তিনি । এখন পর্যন্ত স্মিথ তাঁর ক্যারিয়ারে ৩৬তম সেঞ্চুরি করেছেন । ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে রয়েছেন তিনি । আর তাতেই টেস্ট […]
এগরায় জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার সন্দেহে ২ বাংলাদেশি যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার এগরায় জঙ্গি সন্দেহে আটক ২। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১ মাস ধরে সুকুমার মান্নার(Skumar Manna) ঘরে দুজন পরিবার ভাড়া থাকতো। আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা ও রাজমিস্ত্রির পরিচয় দিয়ে ঐ এলাকায় ঘর ভাড়া নিয়েছিল। […]
২১ ঘণ্টা বাদে ছাড়া পেলেন গায়িকা শাওন ও অভিনেত্রী সাবা

শুক্রবার বিকেল ৪ টে নাগাদ সাবা এবং শাওনকে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, DMP-র মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির ২ বিধায়ক

নিজস্ব প্রতিনিধি:কল্যাণীর রথ তলায় বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। চার জনের মৃত্যু হয়। এদিন বিস্ফোরণের পর ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির দুই বিধায়ক(BJP MLA) অম্বিকা রায় ও বঙ্কিম হাজরা। এলাকার মানুষজন রাজনীতি নয় এই বিপদের সময় প্রশাসনের সহযোগিতা দাবি করতে থাকেন।অম্বিকা রায় কল্যাণীর বিধায়ক ও বঙ্কিম ঘোষ চাকদার এমএলএ।বিজেপি বিধায়ক অম্বিকা রায় কে […]
কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় পুলিশ সুপারের রিপোর্ট তলব নবান্নের

নিজস্ব প্রতিনিধিঃ কল্যাণীর বাজি কারখানায় শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ শ্রমিক । এই আবহে এবার বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নবান্ন। জানা গিয়েছে, এগরা কারখানায় বিস্ফোরণের পর রাজ্যের তরফে নেওয়া হয়েছিল কড়া পদক্ষেপ । স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল, যেন জনবহুল এলাকায় বাজি কারখানা তৈরি করা […]
বঙ্গবন্ধুর ৩২ ধানমন্ডির বাড়ি ধ্বংসকারীদের পাশে দাঁড়ালেন মোল্লা ইউনূস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়াকে সমর্থন জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদমাধ্যমে এক বিবৃতি পাঠানো হয়েছে। ওই বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতার মহানায়কের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনায় ন্যূনতম দুঃখপ্রকাশ করা হয়নি। উল্টে তাণ্ডবকারীদের […]
মনসার “পদ্মামঙ্গল” পুথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ড. সমিত কুমার সাহা

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গোলইসুরা গ্রাম থেকে কবি জগত জিবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের(Balurghat College) বাংলার অধ্যাপক ড. সমিত কুমার সাহা। এই পুথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন “আবিষ্কৃত মনসার পুথি জগত জিবন বিরচিত পদ্মামঙ্গল”। গ্রন্থটি কলকাতার ৩৬এ, কলেজ রো – র “অন্নপূর্ণা প্রকাশনী” থেকে প্রকাশিত হয়েছে। […]
৩৬ ঘন্টায় আওয়ামী লীগের ৪৪৮ নেতার বাড়ি, ১৬৮ দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুরু হয়েছিল বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি দিয়ে। তার পরে গত ৩৬ ঘন্টায় (শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত) গোটা বাংলাদেশে ৪৪৮ জন আওয়ামী লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে যেমন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি, তেমনই রয়েছেন প্রাক্তন মন্ত্রী। এছাড়াও প্রাক্তন সাংসদ, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক […]
শুক্র থেকে টলিপাড়ায় কর্মবিরতির ডাক পরিচালকদের! শুটিংয়ে কতটা আঁচ পড়ল?

এমনটাই ধারণা ছিল, কিন্তু ধারাবাহিকের শুটিংয়ে কর্মবিরতির তেমন আঁচ পড়েনি। কারণ এই মুহূর্তে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের আউটডোর শুটিং হচ্ছে তাজপুরের সমুদ্র সৈকতে।
একধাক্কায় ৬২ হাজার বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, অ্যাডমিট কার্ড নিয়ে কড়া বার্তা পর্ষদ সভাপতির

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক পরীক্ষা শুরু ১০ ফেব্রুয়ারি । হাতে রয়েছে মাত্র ৩ দিন । এখন অ্যাডমিট কার্ড হাতে পায়নি ১৮১ জন পড়ুয়া। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের খোলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল । এই আবহে শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে অ্যাডমিট কার্ড নিয়ে মুখ খুললেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ‘ সোমবার পরীক্ষা শুরু […]
রতুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ সক্রিয় কর্মী

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী। চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান আব্দুল তোওয়াপ(রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জির রিপ্রেজেন্টেটিভ) তাঁকে বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করা বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, […]