Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতে মিউনিখে ‘মহাযুদ্ধ’, শিরোপা দখলের দ্বৈরথে রোলান্ডো-ইয়ামাল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে কাউন্টডাউন। আজ রবিবার (৮ জুন) রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশনস লিগের শিরোপা দখলের মহারণে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও পর্তুগাল। যদিও এই ম্যাচ দেখা হচ্ছে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো  রোনাল্ডো ও বিষ্ময়কর কিশোর লামিন ইয়ামালের দ্বৈরথ হিসাবে। অভিজ্ঞতা নাকি তারুণ্য, শেষ পর্যন্ত কার গলায় জয়মাল্য ওঠে, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

দীর্ঘ ২৫ বছর বাদে ‘জার্মান অভিশাপ’ কাটিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগিজরা। ওই ম্যাচে গোল পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য সেমিফাইনালে রোমাঞ্চকর ৯ গোলের ম্যাচে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে ৫-৪ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন ইয়ামাল। ফলে কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়ানো রোনাল্ডো যেমন নেশনস লিগ জয়ের জন্য মরিয়া, তেমনই জয় ছাড়া আর কিছু ভাবছেন না সতেরো বছরের ইয়ামাল। খাতায়-কলমে অবশ্য পর্তুগিজদের চেয়ে সামান্য হলেও এগিয়ে স্পেন।

আজকের ম্যাচে এক অনন্য কীর্তি গড়ার সামনে  দাঁড়িয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরে স্পেনের জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন ৬৩ বছর বয়সী  কোচ। এর পর থেকে স্প্যানিশরা যে প্রতিযোগিতাতেই খেলছে, চ্যাম্পিয়ন হয়ে ফিরছে। ২০২৩ সালে ফুয়েন্তের অধীন প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন। গত বছর ইউরোর শিরোপাও জিতিয়েছিলেন। যদিও ওই দলে ছিলেন না ইয়ামাল। পর্তুগিজ দলে রোনাল্ডো ছাড়াও রয়েছেন ত্রিমুকুট জেতা পিএসজির চার খেলোয়াড়। যারা যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00