Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাল কার্ড দেখার পরে এবার ২ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

Share:

নিজস্ব প্রতিনিধি : আগেই মিলেছিল লাল কার্ড। এবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কিকে আঘাত করায় লিগে তাঁকে এই শাস্তি দিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর ফুটবল মহলে তা নিয়ে শুরু হল বিতর্ক।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ভিনির ক্ষেত্রে আরএফইএফের এক আইন, অন্যদের ক্ষেত্রে অন্য রকম আইন! এদিকে ভিনিসিয়ুসের শাস্তি নিয়ে নেটপাড়ায় সরব হয়েছে সমর্থকেরা। তাঁদের দাবি এটা ভিনির সঙ্গে অন্যায় করা হয়েছে। দুজনকেই তবে লাল কার্ড দেখানো উচিত ছিল। কেননা গোলকিপার ভিনির চুল টেনে ধরেছিল।

লা লিগায় গত শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে লাল কার্ড পেয়েছিল ভিনি। তখন থেকেই গুঞ্জন চলছিল ম্যাচ থেকে নিষিদ্ধ হতে পারে ভিনি। ভিনির সে ম্যাচে মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখার পেছনে দিমিত্রিয়েভস্কির উসকানি ছিল। ৭৬ মিনিটে মেসিডোনিয়ান এই গোলকিপার পেছন থেকে ভিনির চুল টেনে ধরেছিলেন। এরপর আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি রিয়াল তারকা। লাল কার্ড দেখার পর রেফারির সোতো গ্রাদোর প্রতি তেড়েফুঁড়েও গিয়েছিলেন।

আবার নেট নাগরিকদের একাংশ মনে করছেন, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও লাল কার্ড দেখার পর রেফারির প্রতি ভিনির আচরণ ছিল ‘অসম্মানজনক’। তেড়েফুঁড়ে গিয়েছিলেন। রুডিগার ও দানি সেবায়োস তাঁকে ধরে শেষ পর্যন্ত মাঠের বাইরে নিয়ে যান।

তবে এই নিয়ে আগেই রুখে দাঁড়িয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছিলেন, ‘এই ঘটনায় ভিনিকে লাল কার্ড দেখানোর মতো ছিল না। গোলরক্ষক তাকে ধাক্কা দিয়েছে এবং ভিনি তাতে সাড়া দিয়েছে। এটাতে উভয়েরই হলুদ কার্ড দেখানো উচিত ছিল।’ কিন্তু সরাসরি লাল কার্ড দেখানো টা ঠিক হয় নি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00