মহাকুম্ভ মেলায় যাচ্ছেন ? সুযোগ করে ঘুরে আসুন প্রয়াগরাজের এই ৪ স্থানে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভের মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ বছর অন্তত হচ্ছে এই মহাকুম্ভ মেলার সমাবেশ। তার ওপর ১৪৪ বছর পর বিশেষ যোগ শুরু রয়েছে এই কুম্ভ মেলায়। সেই সূত্রে দেশ বিদেশের নানা প্রান্তের ভক্তরা ভিড় জমাবেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেই সঙ্গে প্রয়াগরাজের আনাচে কানাচে রয়েছে নানা অজস্র ইতিহাস, স্থাপত্য। তাই কুম্ভ মেলায় গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই ৪ জায়গা থেকে।

এলাহবাদ ফোর্ট

১৬ শতকে তৈরি এলাহবাদ ফোর্ট তৈরি করেছিলেন মুঘল সম্রাট আকবর। প্রয়াগরাজের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই দুর্গ হলো অন্যতম। মুঘল ও পার্সি স্থাপত্যের ছোঁয়া দেখা যায় এই ফোর্টে। এলাহবাদ ফোর্টের খুব কাছেই রয়েছে অশোকা পিলার। সেখানে যেতেও ভুলবেন না কিন্তু।

 ত্রিবেণী সংগম

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল হলো ত্রিবেণী। মহাকুম্ভতে গেলে ঘুরে আসতেই হবে ত্রিবেণী থেকে। এলাহাবাদ বা বারাণসী বেড়াতে গেলেও পর্যটকেরা একবার ঘুরে যান ত্রিবেণী। সুতরাং, তিন নদীর মিলনস্থলে রয়েছে অসাধারন সৌন্দর্য।

খুসরো বাগ

মহাকুম্ভ মেলার ভিড়ভাট্টা এড়িয়ে প্রয়াগরাজ ঘুরে দেখা এই সময় সম্ভব নয়। তবে, শান্তির খোঁজে খুসরো বাগ যেতে পারেন। এই উদ্যানের মধ্যে মুঘল সম্রাট জাহাঙ্গিরের বড় ছেলে খুসরো মির্জা ও রাজবংশের অন্যান্য সদস্যদের সমাধি রয়েছে। সাজানো-গোছানো এই উদ্যান খুব শান্ত ও নিরিবিলি। 

আনন্দ ভবন

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর বেড়ে ওঠা এই আনন্দ ভবনে। তবে, নেহেরু পরিবারের এই বাড়ি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এই আনন্দ ভবনের পাশেই রয়েছে জহর প্ল্যানেটোরিয়াম। ১৯৭৯ সালে তৈরি এই তারামণ্ডল একবার হলেও ঘুরে দেখা উচিত।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]