রবিবার থেকে ঝলমলে আকাশ, হালকা শীতের আমেজে কাটবে বড়দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ ঘণ্টায় ফের পারদ পতন ঘটবে। ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন ঘটবে। ৭২ ঘণ্টা পর থেকে ফের সামান্য পারদ উত্থান হবে। জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজে কাটবে বড়দিন।গোটা দক্ষিণবঙ্গে ১০ জেলা এবং উত্তরের দুই জেলায় শনিবার রাত পর্যন্ত বৃষ্টি। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে(South Bengal) বাকি জেলাতে হালকা বৃষ্টি। উত্তরে দুই জেলায় হালকা বৃষ্টি। রবিবার আর বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে।

উত্তরে দার্জিলিং ছাড়া আর কোথাও রবিবার বৃষ্টি নেই। রবিবার সকালে পাহাড়ে হালকা তুষারপাত হতে পারে। রবিবার থেকে বর্ষ শেষ উদযাপনের আদর্শ পরিবেশ বজায় থাকবে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন,শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ফের পারদ পতন ঘটবে। ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন ঘটবে। ৭২ ঘণ্টা পর থেকে ফের সামান্য পারদ উত্থান হবে। জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজে কাটবে বড়দিন। বড়দিন এবং বর্ষ শেষের রাতে কলকাতার(Kolkata) পারদ ১৬ থেকে ১৫ এর মধ্যে থাকতে চলেছে। দক্ষিণের সব জেলায় রবিবার ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা।

উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বাদে বাকি সব জেলায় রবিবার ভোরে ঘন কুয়াশা। রবিবার উত্তরবঙ্গে(North Bengal) খুব ভোরে দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নামবে। নিম্নচাপ পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর থেকে এগিয়েছে। গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে এগিয়েছে। অভিমুখ বিশাখাপত্তনম। রবিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়াতে নিষেধাজ্ঞা। অন্ধ্র তামিলনাড়ু উপকূলে নিষেধাজ্ঞা। গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে। প্রায় ৮ মিলিমিটার। কলকাতায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। পশ্চিম মেদিনীপুরে ৫ মিলিমিটার বৃষ্টিপাত। পূর্ব মেদিনীপুরে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সোম থেকে উত্তরে কমলেও,মঙ্গল থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার ফের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, রবিতে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণের আকাশে দুর্যোগের মেঘ, মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি

সাবধান! ফের নিম্নচাপের চোখরাঙানি, দুর্যোগ বৃদ্ধি রাজ্যে

নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি, কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় শনিবার পর্যন্ত হলুদ সর্তকতা জারি

বৃহস্পতি ও শুক্রতে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]