Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে মহারাষ্ট্রে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর ভাগ চূড়ান্ত হল। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাতে রইল স্বরাষ্ট্র, আইন ও বিচার-সহ পাঁচ দফতরের দায়িত্ব। উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের কাছে গেল অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতর। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে সন্তুষ্ট হতে হল নগরোন্নয়ন ও পূর্ত দফতর নিয়ে। গত নভেম্বর মাসে মহারাষ্ট্র […]

চিকিৎসকের গফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, ঘটনা ঘিরে শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চিকিৎসকের গফিলতির কারণে শিশুর মৃত্যু এমনটাই অভিযোগ । উক্ত ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য । ঘটনা সম্পর্কে জানা গেছে,শিলিগুড়ির বিধান রোড সংলগ্ন স্টেডিয়াম পার্শ্ববর্তী একটি নার্সিংহোমে(Nurshing Home) একটি শিশুটির মৃত্যু হয়। শিশুটিরপরিবারের লোকজন জানিয়েছেন পাশাপাশি অভিযোগ শারীরিক অসুস্থতা গুরুতর হবার কারণে শিশুটিকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তবে নার্সিংহোমে ভর্তি করার পরে […]

কলকাতা বিমানবন্দরকে যেন প্রাইভেটের হাতে তুলে না দেওয়া হয় : সৌগত রায়

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর বারবার বেসরকারিকরণের চেষ্টা হয়েছে। কিন্তু আমরা কখনোই কলকাতা বিমানবন্দরকে বেসরকারিকরণ হতে দেবো না।কলকাতা বিমানবন্দরের শত বর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন দমদমের সাংসদ সৌগত রায়। শনিবার কলকাতা বিমানবন্দরের শত বর্ষ পূর্তি পালন করা হয় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিন শত বর্ষ পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]

ফের উত্তরপ্রদেশ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, দায়ের মামলা

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উন্নাওয়ের প্রাক্তন বিধায়ক ‘কুখ্যাত’ কুলদীপ সিংহ সেঙ্গারের পরে আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে এক মহিলাকে নিজের কার্যালয়ে ডেকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ প্রথমে শাসকদলের বাহুবলী বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিধায়ক- সাংসদ আদালতের বিচারকের নির্দেশ মেনে শনিবার (২১ ডিসেম্বর)বিলসির বিজেপি বিধায়ক হরিশ শাক্য, তার ভাই, ভাইপো-সহ ১৬ জনের বিরুদ্ধে […]

নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে শনিবার সন্ধ্যায় ভয়ংকর আগুন লাগে। নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালের কাছে বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন । ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন যায়। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas), মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বেশ কয়েকটি ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।দুর্গাপুর ব্রিজের নিচে যে বস্তিটি […]

জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হল দাদা

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: হোগলবেড়িয়া থানার অন্তর্গত হরিপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন এক যুবক। পরিবার সূত্রে জানা যায়, ওই যুবকের মায়ের একটি জমিকে তার ভাই বাপ্পা মন্ডল হাতিয়ে নেওয়ার জন্য বহুবার চেষ্টা করেছেন, এবং গতকাল অর্থাৎ সকাল থেকেই তিনি তার মায়ের সাথে বারংবার বিবাদ করেছেন। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিবাদের মাত্রা আরো […]

ফের মৌসুনি দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল একাধিক হোমস্টে

নিজস্ব প্রতিনিধিঃ মৌসুনি দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে আচমকাই  একটি  হোমস্টেতে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। স্বাভাবিকভাবেই  অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে।  জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে স্বস্তির বিষয় এই অগ্নিকাণ্ডের জেরে এখন কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি । জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ প্রথম আগুন […]

‘পুষ্পা-২’ এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনকে খোঁচা তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর

যেখানে তাঁকে বলতে শোনা যায়, সেদিন সন্ধ্যা থিয়েটারের বাইরে প্রচুর ভিড় থাকা সত্ত্বেও ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়েছিলেন আল্লু অর্জুন।

সুখবর, গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে ৭২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে পৌষ মাস। আর নতুন বছর পড়তেই পালিত হবে পৌষ সংক্রান্তি মানে গঙ্গাসাগর মেলা। শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়।  এই সময় যাতে পুণ্যার্থীদের কোন অসুবিধা না হয় সেইজন্য বড় ঘোষণা করল পূর্ব রেল। এই প্রসঙ্গে রেলের তরফে জানান হয়েছে, আগামী  […]

মালদায় শিশু অপহরণের ৫ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ ,গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার ৫ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।করণদিঘী থানার টুঙ্গিদিঘী ট্রাফিকের নাকা চেকিং(Naka Checking) পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেফতার করেন বলে খবর। শিশু সহ দুই দুষ্কৃতীকে করণদিঘী থানায়(Karandighi P.S.) নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত দুই অপহরণকারীর নাম […]

অনলাইন জুয়ার পাল্লায় পড়ে মায়ের ক্যান্সার চিকিৎসার অর্থ খুঁইয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিনা পরিশ্রমে রাতারাতি ধনী হতে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন ২৮ বছরের আকাশ। ধনী হওয়া তো দূরের কথা, উল্টে মায়ের ক্যান্সার চিকি‍ৎসার জন্য রাখা অর্থ খুঁইয়ে নিঃস্ব হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত মানসিক চাপ সামলাতে নিজের জীবনকেই শেষ করে দেওয়ার মতো সর্বনাশা সিদ্ধান্ত নিল। নিজে মরে পথে বসিয়ে গেল অসুস্থ মা আর ভাইকে। […]

পড়াশোনা করার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইচ্ছে থাকলে সব সম্ভব হয়। পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব । পুরো নাম গৌরব মন্ডল(Gourab Mandal)। মহাবীর স্থান সংলগ্ন বাজারে তাদের ফলের দোকান। আর শীতকাল মানে কিন্তু কমলালেবু(Oranges)। তাদের দোকানে কমলালেবু বিক্রি হচ্ছে। এই প্রসঙ্গে সে জানিয়েছে প্রত্যেকদিন ভালোই বাজার রয়েছে কমলালেবুর। দার্জিলিং এর পাশাপাশি নাগপুর, পঞ্জাব সহ আরো […]

দিল্লিকে হারাল বাংলা, প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি অভিষেক পোড়েলের

নিজস্ব প্রতিনিধিঃ বিজয় হাজারে ট্রফির প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলল বাংলা।  দিল্লিকে ছয় উইকেটে হারিয়ে জয় পেল বাংলা। তবে এই জয়ের পিছনে মূল অবদান রয়েছে অভিষেক পোড়েলের। ওপেনিংয়ে নেমে দুরন্ত সেঞ্চুরি তিনি করলেন। প্রথম ম্যাচেই ১৩০ বলে ১৭০ রানে অপরাজিত থাকলেন তিনি । অভিষেকের ইনিংসে ৭টি ছক্কা এবং ১৮টি চার রান করেছেন। আর তাতে  বাংলাকে মাত্র […]

আর এন টেগোর হাসপাতালের সামনে বাংলাদেশিদের পরিষেবা বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও শ্যামনগর: বাংলাদেশে ক্রমাগত চলছে হিন্দু নিধন পর্ব। মোল্লা ইউনূস সরকারের নেতৃত্বে কট্টর মৌলবাদীরা হামলা চালাচ্ছে হিন্দুদের ওপর। লাগাতার এই ঘটনার প্রতিবাদে স্যালুট তিরঙ্গা সংগঠনের তরফে শনিবার বিকেলে কলকাতার ই এম বাইপাস সংলগ্ন আর এন টেগোর হাসপাতালের(R N Tegor Hospital) সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।বাংলাদেশি রোগীদের পরিষেবা দেওয়া যাবে না। এখনই ওপার বাংলার […]

ধাক্কা মারার পর বাইক আরোহীর মৃতদেহ টেনেহিঁচড়ে ৩০ কিমি নিয়ে গেল সরকারি আধিকারিকের গাড়ি

নিজস্ব প্রতিনিধি,লখনউ: ফের সরকারি ‘বাবুমশায়ের’ অমানবিকতার সাক্ষী থাকল যোগী রাজ্য। পিছন থেকে প্রথমে এক বাইক আরোহীকে সজোরে ধাক্কা। তার পরে আহত আরোহীকে বাঁচানোর চেষ্টা না করে টেনেহিঁচড়ে ৩০ কিলোমিটার নিয়ে গেল এক সরকারি আধিকারিকের গাড়ি। আর তাতেই প্রাণ হারালেন ওই আরোহী। পিলে চমকানোর মতো ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বাহরাইচে। ওই মর্মান্তিক ঘটনার জানাজানি হতেই ক্ষোভে […]

শীতের বিকেলে শরীরকে গরম রাখতে চটপট বানিয়ে ফেলুন ক্যারামেল চা

নিজস্ব প্রতিনিধিঃ শীত চা প্রেমীদের প্রিয় ঋতু। এখন চায়ের অনেক বিকল্প পাওয়া যায়, তবে দুধের চা ছাড়াও ক্যারামেল চা বেশ জনপ্রিয়।  তাই এই শীতের বিকেলে কেউ যদি আপনার বাড়িতে আসেন তাহলে চটপট বানিয়ে ফেলুন এই চা । কিন্তু কীভাবে সহজে  বানাবেন এই জনপ্রিয় চা ? জেনে নিন সহজ উপায়। ক্যারামেল চা উপকরণঃ- চিনি-  ১ টেবিল […]

রবিবার থেকে ঝলমলে আকাশ, হালকা শীতের আমেজে কাটবে বড়দিন

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ ঘণ্টায় ফের পারদ পতন ঘটবে। ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন ঘটবে। ৭২ ঘণ্টা পর থেকে ফের সামান্য পারদ উত্থান হবে। জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজে কাটবে বড়দিন।গোটা দক্ষিণবঙ্গে ১০ জেলা এবং উত্তরের দুই জেলায় শনিবার রাত পর্যন্ত বৃষ্টি। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে(South […]

ধারে-কাছে নেই শাহরুখ খানরা, ২০২৪ সালের ‘মোস্ট ওয়াচড ফিল্মের’ তকমা ‘পুষ্পা-২’-এর

BookMyShow-এর একটি প্রতিবেদন অনুসারে, আল্লু অর্জুন অভিনীত “পুষ্পা 2: দ্য রুল”-এর টিকিট এখনও পর্যন্ত ১০.৮ লক্ষ দর্শক কেটেছেন। যা প্রমাণ করেছে যে, বছরের Most Watched Cinema, পুষ্পা 2।

ফ্রিজে রাখা বাসি ভাত অব্যর্থ দাওয়াই হিসাবে কাজ করে, কী কী উপকার দেয় জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বেশিরভাগ বাড়িতেই প্রতিদিন ভাত রান্না করা হয়। কেউ কেউ এমনও বিশ্বাস করে যে ভাত ছাড়া খাবার অসম্পূর্ণ। অনেকে আবার বাসি ভাত খেতেও খুবই পচ্ছন্দ করেন। আপনারা জানলে অবাক হবেন এই বাসি ভাত শরীরের ক্ষেত্রে খুবই উপকারী। সম্প্রতি  বিখ্যাত ফিটনেস কোচ রালস্টন ডি’সুজা ইনস্টাগ্রামে জানিয়েছেন, ফ্রিজে রাখা বাসি ভাত খাওয়ার কী কী উপকারিতা […]

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে-তে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি হামলার ঘটনায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে নিহতের সংখ্যা। ইতিমধ্যেই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। গাড়ি হামলায় নিহত […]

‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, বড় স্বীকৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ

আন্তর্জাতিক ডেস্ক :-  চা মানেই বাঙালির কাছে আবেগ। অতিথিকে আপ্যায়ণ করতে চা-কেই সবার আগে আপন করে নেয় সকলে। অনেক কবির কবিতায় আবার ফুটে ওঠে এক কাপ চায়ে প্রেমিকাকে প্রেম নিবেদনের লাইন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার এত প্রিয় পানীয় এই চা কি আদতে স্বাস্থ্যকর? এই প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। অবশেষে মিলল তার যথাযথ উত্তর। ইন্ডিয়ান টি […]

দুর্নীতির গঙ্গাসাগর, জ্যোতিপ্রিয়র জামিন বিরোধিতায় বিস্ফোরক দাবি ইডি’র আইনজীবীর

নিজস্ব প্রতিনিধিঃ অধরাই থাকল রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন। শনিবার রেশন দুর্নীতি মামলার আদালতে শুনানি ছিল। আর সেইসময় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে  ‘দুর্নীতির গঙ্গাসাগর’ বলে আখ্যায়িত করল ইডি । বলা বাহুল্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠমহলে বালু নামে বেশ পরিচিত। সেই বালুকে দু্র্নীতির ‘রিং মাস্টার’ বলেও এদিন দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । […]

0:00