গোলকিপার হিসেবে আর্জেন্টিনা দলে কামব্যাক মার্তিনেজের, বাদ পড়লেন দিবালা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ বাছাইয়ের খেলায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি(Lionel Scaloni) আসন্ন দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। যার জেরে বেশ কিছু রদবদল ঘটে গিয়েছে ইতিমধ্যেই। দলে গোলকিপার হিসেবে আবারও কামব্যাক করেছেন এমিলিয়ানো মার্তিনেজ(Emiliano Martinez)। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল দল থেকে বাদ পড়তে হল আক্রমণাত্মক ফুলবলার পাওলো দিবালাকে(Paolo Dibala)।

আরও পড়ুনঃ ১৩ বছর পর ফের বিয়ের পিঁড়িতে সানি লিওনি!

গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ময়দানে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ম্যাচ দুটিতে এমিলিয়ানো মার্তিনেজ থাকতে পারেননি। একইভাবে সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে একটি ম্যাচে অসৎ আচরণের দায়ে তাঁকে নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তবে এখন আর সেই বাধা নেই। আসন্ন ১৫ই নভেম্বর দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইয়ে আসুনসিওনে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ঠিক চার দিন পর বুয়েনস এইরেসে পেরুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিদের দল(Argentina Football Team)।

পরপর একাধিক ম্যাচে নিষিদ্ধ হওয়ার কারণে নিজের সেরা পারফর্মেন্স দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন মার্তিনেজ। এছাড়াও প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনেচিয়া। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ধারে ভ্যালেন্সিয়ায় খেলছেন। তাঁর শেষ কয়েকটি পারফর্মেন্স ছিল মনে রাখার মতো। তাঁর ব্যক্তিগত পারফর্মেন্স নিয়েও যথেষ্ট আশাবাদী টিম। এর ফলে টিমের অবস্থান আগের তুলনায় আরও পোক্ত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’-য় নয়, জি বাংলায় কামব্যাক দিতিপ্রিয়ার, বিপরীতে নায়ক কে!

পাশাপাশি আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে দেখা যাবে মেসির দলে। হাঁটুর চোটের কারণে গত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি আলেহান্দ্রো গারনাচো। কিন্তু আসন্ন প্যারাগুয়ে এবং পেরুর বিরুদ্ধে থাকা ম্যাচে দেখা যাবে এই ফুটবলারকে। সব মিলিয়ে আর্জেন্টিনা টিমের থেকে একটি দুর্দান্ত পারফর্মেন্সের আশা রাখছেন বিশ্বব্যাপী আর্জেন্টিনাপ্রেমীরা।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

চোট কাটিয়ে মাঠে ফিরে মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় মায়ামির

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

নির্বাসন কাটিয়ে ফিরেই ম্যাজিক মেসির, জয়ে ফিরল মায়ামি

লঘু পাপে গুরুদণ্ড! নির্বাসনের শাস্তিতে ক্ষুব্ধ ও হতাশ মেসি

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

নিষ্প্রভ মেসি, ৫ ম্যাচ বাদে হারল ইন্টার মায়ামি

৫ ম্যাচে ম্যাজিক, মেসির জোড়া গোলের জাদুতেই মায়ামির জয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]