আরজি কর কাণ্ডে ৩০ কোটির দুর্নীতির খোঁজ পেল সিট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কাণ্ডে নয়া মোড়। সন্দীপ ঘোষের আমলে অনিয়মের অভিযোগে সিট গঠন করেছে রাজ্য সরকার। আর এরপরেই মঙ্গলবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। এবার আরজি কর মেডিক্যাল কলেজে ৩০ কোটি টাকা দুর্নীতির খোঁজ পেল নয়া গঠিত সিট। ইতিমধ্যেই যেসমস্ত নথি পাওয়া গিয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভুয়ো কোম্পানি কে টেন্ডার, হাসপাতালের জিনিস ল বিদেশে বিক্রি সহ একাধিক দুর্নীতির খোঁজ পেয়েছে সিট। 

সন্দীপ ঘোষ অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের খরচ-খরচায় বিস্তর গোলমাল ধরা পড়েছে । তাই সোমবার রাতে আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত করেছে রাজ্য প্রশাসন। বাকি সদস্যরা হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, ডিআইজি সিআইডি সোমা মিত্র দাস এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তে প্রয়োজন হলে কলকাতা পুলিশ যোগ দান করতে পারবে বলে জানিয়েছে নবান্ন। ২০২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত অর্থনৈতিক অনিয়মের তদন্ত করবে এই দল।

উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরআগেও উঠেছে আর্থিক অনিয়মের অভিযোগ । ২০২৩ সালে অধ্যক্ষ থাকাকালীন সময় স্বাস্থ দফতরের ভিজিল্যান্স বিভাগে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আর তাই এবার আরজি করের অনিয়ম খতিয়ে দেখতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। অন্যদিকে, আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই জিজ্ঞাসাবাদ করছে সন্দীপকে। পর পর চার দিন তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারীরা।

IIM জোকায় ধর্ষণকাণ্ডের তদন্তে ৯ সদস্যের সিট গঠন

মুর্শিদাবাদের অশান্তির পিছনে ৮ মৌলবাদী সংগঠন, সিটের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আরজি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চার নার্স

আরজি কর কাণ্ডে আরও তদন্ত চেয়ে পরিবারের আর্জিতে সাড়া সুপ্রিম কোর্টের

‘সময়াভাব’, অমিত শাহের পর অভয়ার বাবা- মা’র সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

পরীক্ষা না দিয়েই প্র্যাকটিসে! আরজি কর কাণ্ডে প্রতিবাদী আসফাকুল্লার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]