বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরের পাশে নিউ বারাকপুর থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর : উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার ঢিলছোড়া দূরত্বে ওদের স্কুল। স্কুলের জানালা দিয়েই দেখা যায় অনবরত যাতায়াত করছে পুলিশ কাকুদের গাড়ি, পুলিশ কাকুরাও ঘুরছে রাস্তায়। কত লোক প্রতিদিন আসে থানায় ‘পুলিশ কাকুদের’ কাছে নিজেদের সমস্যার সমাধানের আশায়। জানলা দিয়ে দেখা বাইরের পরিবেশের সঙ্গে মিশতে ইচ্ছা করে ওদেরও, কিন্তু ওরা যে […]
আরজি করে হামলার ঘটনায় ডিউটিতে থাকা ৩ পুলিশ আধিকারিক সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি : ১৪ অগাস্ট রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কর্তব্যে গাফিলতি অভিযোগে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড(Suspend) করল কলকাতা পুলিশ। যে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে, তারা কলকাতা পুলিশের উত্তর ডিভিশনে পোস্টিং ছিলেন। এছাড়া কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক ইন্সপেক্টরকেও সাসপেন্ড করা হয়েছে, যে কিনা আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ওই […]
আরজি করে হামলার ঘটনা পরিকল্পিত , প্রমাণ কলকাতা পুলিশের হাতে

নিজস্ব প্রতিনিধি : আরজি করে হামলার ঘটনায় সঙ্ঘবদ্ধ হয়ে আক্রমণ করার প্রমাণ পেল কলকাতা পুলিশ। সিসিটিভি (CCTV)ফুটেজ খতিয়ে দেখে কলকাতা পুলিশ জানতে পেরেছে হামলাকারীরা একাধিক দলে ভাগ হয়ে এসেছিল। বেহালা থেকে বাসে চেপে এসেছিল হামলাকারীদের একটি দল। উত্তর কলকাতা থেকেও কয়েকটি দল পৃথক পৃথকভাবে এসেছিল। প্রথমে তারা আরজিকর সংলগ্ন বিভিন্ন পাড়ায় জমায়েত করেছিল। এরপর যখন […]
ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার আবেদন কর্মকর্তাদের

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় হোক। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই দুটি ম্যাচ করার আবেদন জানালেন ময়দানের তিনটি ক্লাবের কর্মকর্তারা। মঙ্গলবার কলকাতার ক্রীড়া জার্নালিস্ট ক্লাবে(Sports Journalist Club) এক সাংবাদিক সম্মেলনে হাজির হন মোহনবাগান ,ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। সেখান থেকে তারা আবেদন জানান ডুরান্ড কাপের গত রবিবারের ম্যাচ বাতিল হয়ে গেলেও এই […]
বিজেপির বিক্ষোভ ঘিরে হাওড়া ব্রিজে ধুন্ধুমার, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ব্যস্ত হাওড়া ব্রিজে। মঙ্গলবার বিকেলে ব্যস্ত হাওড়া ব্রিজে অবরোধ করতে গেলে পুলিশ তাদের আটকায়। শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। পুলিশ হাওড়া ব্রিজ থেকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ একাধিক জনকে গ্রেফতার করে। এদিকে এই বিক্ষোভ কর্মসূচি দরুন […]
জঙ্গি হামলার ভয়ে বাংলাদেশে বসছে না মেয়েদের টি২০ বিশ্বকাপের আসর

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। শেখ হাসিনা সরকারের অবসানের পরে বাংলাদেশে শুরু হয়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফলে অস্ট্রেলিয়া, ভারত-সহ একাধিক দেশ নিরাপত্তার কারণে বাংলাদেশের মাটিতে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে রাজি নয়। শেষ পর্যন্ত সদস্য দেশগুলির চাপে বাংলাদেশ থেকে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আসর সরিয়ে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আজ মঙ্গলবার (২০ অগস্ট) […]
চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন রাষ্ট্রপতির পুরস্কার এবং বঙ্গবিভূষণ প্রাপ্ত “চোখ” ছবির পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার (২০ অগস্ট) সন্ধ্যা ৫.৫০ মিনিটে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৭৮ বছর বয়সী পরিচালক। তাঁর মৃত্যর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকেই খবর পেয়ে শেষ শ্রদ্ধা জানাতে পরিচালকের রিজেন্ট পার্কের বাড়িতে […]
আরজি করের নির্যাতিতার ছবি-নাম সমাজ ও সংবাদমাধ্যম থেকে মুছে ফেলার নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে উত্তাল গোটা বাংলা। রাজ্যের তৃণমূল সরকারকে কোণঠাসা করতে নির্যাতিতার মর্মান্তিক মৃত্যুকে হাতিয়ার করে সমাজমাধ্যমে বিপ্লবের ঝড় তুলেছে আগমার্কা সিপিএমপন্থী হিসাবে পরিচিত তথাকথিত নেটা নাগরিকরা। রাজনৈতিক স্বার্থসিদ্ধি চরিতার্থ করতে অনেকেই নির্যাতিতা চিকিৎসকের ছবি, নানা ভিডিও ও নাম প্রকাশ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বিপ্লব করছেন। আর নির্যাতিতা তরুণী […]
ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক গ্রাস করছে সামসের গঞ্জের বিস্তীর্ণ এলাকায়, ভয়ে ঘরবাড়ি ছাড়ছেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ ও মালদা: ফের গঙ্গা ভাঙনের আতঙ্ক মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। সোমবার রাত থেকেই ভাঙ্গনের কবলে সামসেরগঞ্জের(Samsherganj) প্রতাপগঞ্জ গ্রামপঞ্চায়েতের লোহরপুর গ্রাম। ইতিমধ্যেই মাটির বাঁধ সংলগ্ন এলাকায় ফাটল ধরার পাশাপাশি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে ৫০ মিটার জমি। এছাড়া তলিয়ে গিয়েছে একটি শৌচালয়। যেকোনো মুহূর্তে বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা। বাড়ির যাবতীয় […]
১১৭ বছরে প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা মারিয়া ব্রানিয়াস

১৯৩৬-৩৯ সালের গৃহযুদ্ধ, এক শতাব্দির ব্যবধানে দুটি মহামারিই দেখেছেন তিনি। ১৯১৮ সালের ফ্লু মহামারি এবং ২০২০-২০২১ সালের কোভিড মহামারিও দেখলেন তিনি।
ইংরেজবাজার এলাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: গত দশ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ মালদা ইংরেজবাজার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর এক গৃহবধূ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যেই রয়েছেন পরিবার। পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) লিখিত অভিযোগ করা হয়। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত গৃহবধুর কোন সন্ধান পাওয়া যায়নি। যার ফলে দুশ্চিন্তা ক্রমশ […]
অপেক্ষার অবসান, বাজারে এল AI প্রযুক্তির Sony BRAVIA 9 সিরিজের নতুন টিভি

নিজস্ব প্রতিনিধি: Sony India তাদের নতুন ফ্ল্যাগশিপ Mini LED টেলিভিশন সিরিজ, BRAVIA 9, লঞ্চ করেছে। এই নতুন টিভি সিরিজটি Sony-র সম্প্রতি লঞ্চ করা BRAVIA 3 সিরিজের পরের ধাপ। BRAVIA 9-এ একটি আকর্ষণীয় One Slate ডিজাইন রয়েছে, যেখানে স্ক্রিন এবং বেজেল একসাথে মিশে গিয়েছে। এর Curved স্ট্যান্ড এবং Underlay স্ট্যান্ড টিভিটিকে আরও সুন্দর করে তুলেছে। এই […]
কলকাতা লিগে রেনবোকে হারিয়ে শীর্ষে ইষ্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধিঃ আজ ছিল কলকাতা লিগের রেনবোক বনাম ইষ্ট বেঙ্গল ম্যাচ। আর সেখানে ২-০ গোলে রেনবোকে হারিয়ে শীর্ষ স্থান দখল করল ইষ্টবেঙ্গল। এরপরেই মাঠের মধ্যে ‘ বিচার চাই’ লিখে প্রতিবাদ করল খেলোয়াড়রা। ‘জাস্টিস ফর আর জি কর’-এর দাবিতে পথে নেমেছেন শুভাশিস বসুর মতো ফুটবলার। রবিবার ডুরান্ড কাপের ডার্বি বাতিলের পর ইস্টবেঙ্গল, মোহনবাগান ও […]
আসছে জন্মাষ্টমী! জেনে নিন শ্রীকৃষ্ণের আশির্বাদ পেতে কী করবেন ?

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৬ আগস্ট পালিত হতে চলেছে জন্মাষ্টমী। হিন্দু ধর্মালম্বীদের কাছে এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ। কেননা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে শ্রীকৃষ্ণের প্রিয় রঙের পোশাক পরলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। জেনে নিন শ্রী কৃষ্ণের আশির্বাদ পেতে এইদিনে কোন রঙের পোশাক […]
অভিবাসী বিক্ষোভে অশান্ত ব্রিটেন, বাতিল সইফ আলি খানের পুত্রের ছবির শুটিং

কারণ ইব্রাহিম আলি খানের বহুল প্রত্যাশিত ক্রীড়া ছবি ‘দিল’-এর চিত্রায়নের কাজ বন্ধ হয়ে গিয়েছে ব্রিটেনে ক্রমবর্ধমান অস্থিরতার জন্যে। অভিবাসী বিক্ষোভের জন্যে ব্রিটেন এখন বিক্ষুব্ধ।
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শপথবাক্যে বদল, ‘বঙ্গবন্ধু’র পরিবর্তে ‘আল্লাহ’র নামে শপথ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই বাংলাদেশকে ‘মুসলিম’ রাষ্ট্র হিসাবে গড়ার কাজ শুরু করে দিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের শপথ বাক্যে পরিবর্তন আনা হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে এবং পিটিআইয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের আদেশ জারি করা হয়েছে। আর তাতে দেশের স্থপতি […]
মেয়ের ডায়েরির নিখোঁজ পাতার ফটোকপি সিবিআইকে দিয়েছি : মৃতার বাবা

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালের নিহত পড়ুয়া চিকিৎসকের মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া ডায়েরির নিখোঁজ পাতার ছবি সিবিআইকে দেওয়া হয়েছে। মৃতার বাবা জানান , যখন মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছিল তখন তার মৃতদেহর পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছিল। সেই ডায়েরির তিনটি পাতা ছেড়া অবস্থায় তা সিবিআই এর হাতে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ। সেই ডায়েরির (Diary) […]
পাওনা আদায় করতে ফিফার দ্বারস্থ ভারতের প্রাক্তন কোচ

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফায় টেনে নিয়ে গেল ইগর স্তিমাচ। ভারতের প্রাক্তন কোচ দাবি করেছে, এআইএফএফ-এর সঙ্গে তাঁর ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তার আগেই তাঁকে ছাঁটাই করা হয়েছে। তাই ফিফার কাছে ২০২৬ সাল পর্যন্ত বেতন দাবি করলেন স্তিমাচ। আর এই দাবি মানতে হলে তাঁকে সাড়ে ৭ কোটি টাকা দিতে হবে এআইএফএফ-কে । এই […]
কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার দাবি ইন্দিরা গান্ধির খুনির ছেলের

এমন পরিস্থিতিতে এই ছবি শিখ সম্প্রদায়ের বিরুদ্ধেও ঘৃণা জাগাবে। শিখ সম্প্রদায় এই দেশের জন্য মহান ত্যাগ স্বীকার করেছে, যা চলচ্চিত্রে পুরোপুরি দেখানো হয়নি।
ভিন রাজ্যে আলু রফতানির অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আমজনতার স্বার্থ সুরক্ষিত রেখে ভিন রাজ্যে আলু রফতানির অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার নবান্নে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে আপত্তি তুলে নেন তিনি। তবে রাজ্যে আলুর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখারও নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, আলু ব্যবসায়ীরা জানিয়েছেন ভিন রাজ্যে আলু রফতানি হলেও স্থানীয় […]
কলিযুগে শেষ হবে কবে ? যেসব ইঙ্গিত বলবে শেষ সময় ঘনিয়ে এসছে!

নিজস্ব প্রতিনিধি : অনেকে আছেন যারা জানতে চান কলিযুগ কবে শেষ হবে ? আপনি কী জানেন কলিযুগ নিয়ে পুরাণ কী বলছে। বারবার সতর্ক করেছে পুরাণ। একদিন যুগের অন্তিম সময় ঘনিয়ে আসবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে।পুরাণ অনুযায়ী কলিযুগ যখন চরম পর্যায় পৌঁছবে, তখন এমন অনেক ঘটনা ঘটবে, যা শেষের লগ্ন বলে বিবেচিত হবে। এই ঘটনাগুলো দেখেই […]
আসছে iPhone 16 Pro, সঙ্গে থাকছে আরও চমক

নিজস্ব প্রতিনিধি: অগস্ট মাসের অর্ধেক পেরিয়েছে। অ্যাপলের iPhone 16 Pro-এর লঞ্চ এখন মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষায়। Apple-এর পরবর্তী ‘Pro’ iPhoneটি নিয়ে আগ্রহী ক্রেতারা এখন থেকেই দিন গুনছেন। আমরা সাধারণত লঞ্চের আগে এই ডিভাইসগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারি, যেমন সম্ভাব্য স্পেসিফিকেশন, রং-এর অপশন, নতুন ফিচার এবং আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর […]