সেনাপ্রধানের নির্দেশে জেল থেকে ছাড়া হল ১৬৮  জেএমবি-লস্কর তৈয়বা জঙ্গিকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার সময়ে গোয়েন্দারা যাদের জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতার করেছিলেন সেই কুখ্যাত জঙ্গিদের মুক্তির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আজ মঙ্গলবার সকালেই দেশের কারা প্রধানকে ওই নির্দেশ দিয়েছেন তিনি। এর পরেই যশোর-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন কারাগারে বন্দি জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ, আনসার উল ইসলাম-সহ একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের ছেড়ে দেওয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত যারা ছাড়া পেয়েছেন তার মধ্যে অন্যতম হলেন আল আমিন।

কারা সূত্রে খবর, জামায়াতুল মুজাহিদিন (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদত-ই-আল হিকমা ও হিযবুত তাহরির সঙ্গে জড়িত থাকার অপরাধে প্রায় ১ হাজার ৮১৪ জনকে গ্রেফতার করেছিল র‍্যাব, সিটিটিসি-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নরসিংদী, জয়পুরহাট, ফরিদপুর-সহ দেশের বিভিন্ন জেলে বন্দি ছিল ওই কুখ্যাত কঙ্গিরা। সেনাপ্রধানের নির্দেশের পরেই বিভিন্ন জেল থেকে বন্দিদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই জেএমবির ২৮, জেএমজেবির ১৮, হরকাতুল জিহাদের ২২, শাহাদত-ই-আল হিকমার ১২, হিযবুত তাহীরের ২২, আল হিকমার ১২, আসিফ রেজা কমান্ডো ফোর্সের ৫, আনসারুল্লাহ বাংলা টিমের ১৮, হিযবুত তাওহীদের ১৫, লস্কর-ই-তৈয়বার ৪, জয়শ-ই-মোহাম্মদের ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সেনা সূত্রে খবর, সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ওপরেই আমেরিকার নির্দেশে সেনা সদর দফতরে বিএনপি ও জামায়াত শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ওই বৈঠকেই বিভিন্ন জেলে বন্দি দলীয় নেতাদের পাশাপাশি জামায়াতুল মুজাহিদিন (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদত-ই-আল হিকমা ও হিযবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠনের সদস্যদের মুক্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমীর শফিকুর রহমান। সেই দাবি মেনে নেন সেনাপ্রধান।

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বন্দনা বাংলাদেশের সেনা-বিমান ও নৌবাহিনীর প্রধানের

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণে ইউনূসকে সমর্থন তারেকের

লন্ডনে আইএসআইয়ের দুই এজেন্টের সঙ্গে ইউনূসের বৈঠক ঘিরে জোর জল্পনা   

এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশে ভোট, ঘোষণা ইউনূসের

‘মুক্তিযুদ্ধ চেতনার মূল উ‍ৎস’, পাকিস্তানি চর ইউনূসকে হুঁশিয়ারি বাংলাদেশের সেনাপ্রধান

‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে’, ইউনূসকে ‘সময়সীমা’ বেঁধে দিলেন সেনাপ্রধান

‘দেশটা সবার’, মুসলিম মৌলবাদী-জঙ্গিদের কড়া বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]