বাজেট পেশের আগে অর্থমন্ত্রীকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেকর্ড গড়ে সপ্তমবার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। প্রতিবারের মত এবারও বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে যান অর্থমন্ত্রী। সেখানে গিয়ে রাষ্ট্রপতির হাতে তুলে দেন বাজেটের কপি। এরপরেই নিয়ম অনুসারে  শুভ কাজ শুরুর আগে অর্থমন্ত্রীকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ফিরে আসেন মন্ত্রকে। সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন নির্মলা সীতারমণ। এদিন সকাল ১১ টা থেকে  সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।  আর মোদি ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আয়করের কাঠামো বদল, কিষাণ নিধি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি-সহ একাধিক বিষয় গুরুত্ব পেতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে আর্থিক বাজেট পেশের পাশাপাশি রেল বাজেটও পেশ হবে। দুই বাজেটেই পরিকাঠামো উন্নয়নের উপরে বিশেষ জোর দেওয়া হতে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, লোকসভা ভোটের কারণে গত ফ্রেব্রুয়ারিতে পাঁচ মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছিল সংসদে। এদিন বাকি সাত মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। সূত্রের খবর, সিগারেট, মদ ও বিলাসবহুল পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব রাখা হতে পারে বাজেটে। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং ওষুধের ক্ষেত্রে দাম হ্রাসেরও প্রস্তাব থাকতে পারে। তবে সাধারণ মানুষের নজর থাকবে আয়কর কাঠামো বদল হয় কিনা, সে দিকে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রের কোষাগারে বাড়তি রাজস্ব আদায়ে জোর দেওয়ার ক্ষেত্রে আয়কর কাঠামোয় পরিবর্তন আনার কথা ঘোষণা হতে পারে। তবে  কর্মসংস্থান নিয়ে মোদি ৩.০-এর কী ভাবনা রয়েছে , সেটাই মূল দেখার বিষয়।

মধুবনীর শাড়ি পরে বাজেট পেশ নির্মলার

Budget 2024: বঞ্চনার বাজেট, সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোট শরিকদের  

বাজেটে বরাদ্দ বাড়ল ইষ্ট-ওয়েস্ট মেট্রোর

কংগ্রেসের ইস্তেহারের ‘কপি পেস্ট’, বাজেট নিয়ে মোদি সরকারকে তোপ রাহুলের

এটা তো বিহার আর অন্ধ্রের বাজেট, দেশের কথা কোথায়, প্রশ্ন অখিলেশের

Budget 2024:  নির্মলার বাজেটে দাম কমল কোন জিনিসের ? দেখে নিন একনজরে

Budget 2024: নির্মলার বাজেটে অনাস্থা, ধস শেয়ারবাজারে

Budget 2024: পড়ুয়াদের জন্য সুখবর, ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ঘোষণা অর্থমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]