নিজস্ব প্রতিনিধিঃ মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার বাজেটে মোবাইল ফোন- সহ একাধিক জিনিসের কমেছে দাম। সংসদে ২০২৪ সালের বাজেট পেশ করার সময় সীতারমণ বলেন, ‘ মোবাইল ফোন, চার্জার এবং অন্যান্য মোবাইল যন্ত্রাংশের উপর মৌলিক শুল্ক হ্রাস করা হবে। সোনা ও রুপোর আমদানি শুল্ক কমিয়ে ৬ শতাংশ কমানো হয়েছে।‘এরফলে এবার থেকে অনেকটাই সস্তায় মিলতে চলেছে এইসকল দ্রব্যগুলি।
বাজেটে দাম কমেছে-
১) সোনা- রুপো
২) মোবাইল ফোন
৩) লিথিয়াম ব্যাটারি
৪) চামড়াজাত দ্রব্য।
বাজেটে দাম বেড়েছে-
১) পিভিসি
২) প্লাস্টিকজাত দ্রব্যের
উল্লেখ্য, সোনা-রূপার গয়নার দাম কমানো ছিল এবারের পূর্ণাঙ্গ বাজেটে বড় চমক। কারণ, বর্তমানে সোনার গয়না বানাতে গেলে কপালে হাত পড়ে মধ্যবিত্তদের। এই আবহে বাজেটে সেইদিকে বিশেষ নজর দিল নির্মলা। এছাড়াও আমজনতাদের স্বস্তি দিয়েছে মোবাইল, চার্জার এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে মূল্য হ্রাস। এছাড়াও ক্যানসার আক্রান্ত রোগীদের যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে নজর রেখে বাজেটে ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কে পুরোপুরি ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এরফলে ক্যানসারের চিকিৎসার ধকল অনেকটাই কমবে বলেই আশা করা যাচ্ছে।