চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য মাঠের  বাইরে মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল।কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়ে ৬৪ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে।আর ওই চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার অধিনায়ককে। গতকাল মঙ্গলবার দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরে চিকি‍ৎসকরা জানিয়ে দিয়েছেন, মেসির লিগামেন্টের চোট যথেষ্টই গুরুতর। ফলে সহজে মাঠে ফেরা সম্ভব হচ্ছে না তাঁর।

গত রবিবার কোপা আমেরিকার ফাইনালে  কলম্বিয়ার এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়েই উরুর পেশিতে টান ধরে মেসির। মাটিতে পড়েই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। আর্জেন্টিনা দলের চিকি‍ৎসকরা মাঠের ভিতরে ছুটে গিয়ে মেসিকে প্রাথমিকভাবে সুস্থ করে তোলেন। যদিও মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার অধিনায়কে। ডাগ আউটে ফেরার সময়েও তাঁর চোখে জল ছিল। এমনকি ডাগ আউটে বসেও যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।

যদিও গত সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি জানিয়েছিলেন, তিনি যথেষ্টই সুস্থ রয়েছেন এবং শিগগিরই মাঠে ফেরার বিষয়ে আশাবাদী। মঙ্গলবার মায়ামির চিকি‍ৎসকরা মেসিকে পরীক্ষা-নিরীক্ষা করার পরে জানিয়ে দেন, আর্জেন্টিনার অধিনায়কের গোড়ালি যথেষ্টই ফুলে গিয়েছে। লিগামেন্টেও বড় ধরনের চোট রয়েছে। সেই চোট সারাতে সময় লাগবে। কতদিন সময় লাগবে তা আগাম বলা সম্ভব নয়। মায়ামির কোচ  জেরার্দো মার্তিনো জানিয়েছেন, ঝুঁকি নিয়ে মেসিকে খেলানো হবে না। তাঁর সম্পূর্ন সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

চোট কাটিয়ে মাঠে ফিরে মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় মায়ামির

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

নির্বাসন কাটিয়ে ফিরেই ম্যাজিক মেসির, জয়ে ফিরল মায়ামি

লঘু পাপে গুরুদণ্ড! নির্বাসনের শাস্তিতে ক্ষুব্ধ ও হতাশ মেসি

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

নিষ্প্রভ মেসি, ৫ ম্যাচ বাদে হারল ইন্টার মায়ামি

৫ ম্যাচে ম্যাজিক, মেসির জোড়া গোলের জাদুতেই মায়ামির জয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]