শুক্র রাতে মহারণ, জার্মানির মুখোমুখি হচ্ছে স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার জার্মানির বিরুদ্ধে নামছে স্পেন। গ্রুপ নিগের ম্যাচে একটি ম্যাচেও হারেনি ইয়েমাল, পেদ্রোরা। অন্যদিকে জার্মানিও একটি ম্যাচে ড্র করলেও কোনও ম্যাচেই হারেনি। ফলে এদিনের স্পেন ও জার্মানির মধ্যে লড়াই যে চিত্তকর্ষক হয়ে উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত স্পেন ও জার্মানি ২৬ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে স্পেন জিতেছে ৮টিতে। অন্যদিকে জার্মানি জিতেছে ৯টিতে। ড্র হয়েছে ৯টি ম্যাচ। ১৯৮৮ সালে শেষ বার স্পেনের বিরুদ্ধে জিতেছিল জার্মানি। এরপর ৩৬ বছর কেটে গিয়েছে। স্পেনের বিরুদ্ধে ইউরো কাপে জিততে পারেননি জার্মানরা। এবার ঘরের মাঠে খেলতে নামছে মুসিয়ালারা। এবারে কি স্পেনকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবেন তাঁরা, এখন সেটাই দেখার।

সাম্প্রতিককালে যতবারই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে, ততবারই এই দুই দলের মধ্যে সমানে সমানে লড়াই হয়েছে। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আসরে স্পেন ও জার্মানির মধ্যে ম্যাচ ১-১-এ ড্র হয়ে যায়। প্রায় দুই বছর পর এই দুই দল ফের পরস্পরের মুখোমুখি হচ্ছে। তবে উল্লেখযোগ্য বিষয়, দুই দলের মধ্যেই রয়েছে তারণ্য ও অভিজ্ঞতার মিশেল। একদিকে যেমন জার্মান দলে রয়েছে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান হুইৎজ, কাই হাভার্জ, নিকলাস ফুলক্রুগের মতো খেলোয়াড়রা, তেমনি স্পেনের দলে রয়েছে নিকো উইলিয়ামস, লামিনে ইয়েমাল, আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইস, পেদ্রির মতো খেলোয়াড়রা। জানা যাচ্ছে, যেভাবে গ্রুপ লিগের ম্যাচে পর পর সাফল্য পেয়েছে এই স্প্যানিশ দল, তাতে এদিন প্রথম একাদশে খুব একটা পরিবর্তন আনা হচ্ছে না।

 

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

স্পেনের স্বপ্নকে ভেঙে ফের ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]