নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে জানালার পাশে বসে বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে বিরক্ত হচ্ছেন!এইসময় দুপুরের খাবারটা কি হবে তাই নিয়ে ভাবছেন! কথায় আছে, খাদ্যরসিক বাঙালির বর্ষাকাল মানেই খিচুড়ির কাল। তাই ঘরে থাকা আলু, পেঁয়াজ, চাল, ডাল দিয়েই বসিয়ে দিলেই হল। গ্রামবাংলায় খিচুড়ির এক ঐতিহ্য আছে বিশেষ করে বর্ষাকালে। ঢিমে আছে বড় লোহার কড়াইয়ে চাল,ডাল আলু, সবজি বসিয়ে খিচুড়ি করা হয়। এই উৎসবকে ঘিরে আহামরি কিছু থাকে এমন নয়। গরম গরম বেগুন ভাজা দিয়েই সবটা সাবাড়। জেনে নিন পঞ্চরত্ন খিচুড়ির রেসিপি বানাবেন কীভাবে।
উপকরণ : সেদ্ধ চাল ১ কাপ, পাঁচমিশালি ডাল ১ কাপ, টমেটো কুচি, গরমমশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি , আদা বাটা, রসুন বাটা , ধনে গুঁড়ো , জিরে বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ, লবন,চিনি, সাদা তেল ও ঘি।
প্রণালী : পাঁচমিশালি ডাল সেদ্ধ হতে সময় লাগে। তাই রান্নার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। এবার চালটা ভালো করে ধুয়ে নিন। এবার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিন। ডাল হালকা আধ সেদ্ধ হলে জল দিতে হবে। এবার ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিন। কড়াইতে চাল ডাল একসঙ্গে ফুটতে দিন।
এবার অন্য একটি পাত্রে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিন। তেল গরম হয়ে গেলে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিন। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, গরম করতে বসিয়ে দিন। তেল গরম হয়ে গেলে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিন। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা ও হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিন। ২ মিনিট কষিয়ে নিয়ে চাল ও ডাল সেদ্ধটার মধ্যে মিশিয়ে দিন। সবকিছু সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এবার শেষের দিকটা ভালো করে নাড়তে থাকুন। ৫ মিনিট অপেক্ষা করার পর উপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। এবার গরম গরম বেগুন ভাজা ও ধনেপাতা কুচি সহযোগে পরিবেশন করুন। বৃষ্টির দিনে খেতে দারুণ লাগবে।