Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইফোঁটা আরও জমজমাটি করতে, ভাইয়ের জন্য রাঁধুন ঠাকুরবাড়ির এই পদগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি : মাঝে আর এক দিনের অপেক্ষা। রবিবার মহাসমারোহে পালিত হবে ভাইফোঁটা। ভাইফোঁটা যেন এক মিলন উৎসব। সব মনোমালিন্য দূর করে সম্পর্ককে আরও মজবুত করে এই পবিত্র উৎসব। তবে এই উৎসব অত্যন্ত জাঁকজমক ভাবে পালিত হত জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরে। থাকত ভুরিভোজ সঙ্গে নানান রকমের উপহার। দিদিদের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত রবীন্দ্রনাথ ঠাকুর। বৃদ্ধ বয়সেও ভাইফোঁটার দিন জোড়াসাঁকোয় এসে কবিকে ফোঁটা দিয়ে যেতেন তাঁর ছোটদি বর্ণকুমারী। হেঁশেলে নানারকমের সুস্বাদু খাবারের গন্ধে আর অপেক্ষা করতে পারত না কবিগুরু। মেঝেতে বসে পাত পেড়ে রসনা তৃপ্তি করতেন ঠাকুরবাড়ির সকলে। তেমনই ভাইফোঁটার দিন এই ২ পদ প্রায় হত ঠাকুরবাড়িতে। তবে দেরি না করে জেনে নিন কি সেই পদ। রইল তৈরির বিশেষ প্রণালী।

পাঁঠার বাংলা

উপকরণ : ৬০০ গ্রাম পাঁঠার মাংস, ১০০ গ্রাম ঘি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ১০০ গ্রাম টক দই, গোটা ধনে বাটা, এক কাপ ডুমো করে কাটা পেঁয়াজ, ভাজা জিরে গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, পরিমাণ মতো সর্ষের তেল, স্বাদমতো লবন ও চিনি

প্রণালী : প্রথমে মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে আলাদা পাত্রে রাখুন। এবার কড়াইয়ে বেশ খানিকটা ঘি গরম করে তাতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাল করে কষাতে থাকুন।মশলার গন্ধ ছাড়লে বুঝবেন কষানো হয়ে এসেছে। তখন হলুদ আর টক দিয়ে আরও খানিক ক্ষণ কষিয়ে নিন। কষানো হয়ে গেলে লবন ও চিনি দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে ঘি বেরোতে শুরু করলে মাংস দিয়ে দিন কড়াইয়ে। আঁচ কমিয়ে খুন্তি দিয়ে হালকা হাতে নাড়তে থাকুন।

কষতে কষতে মশলা শুকিয়ে এলে সামান্য গরম জল দিতে পারেন।মাংস, মশলায় ভাল মতো মাখামাখি হয়ে গেলে ডুমো করে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিন। আঁচ কমিয়ে কড়াইয়ের ঢাকনা আটকে ৩-৪ মিনিট মতো অপেক্ষা করুন।ঢাকা খুলে যদি দেখেন ভাপে মাংস সেদ্ধ হয়নি, তা হলে আরও খানিকটা ঢিমে আঁচে বসিয়ে রাখুন। মাংস সেদ্ধ হয়ে এলে একেবারে সামান্য জল দিয়ে খানিক ক্ষণ ফুটিয়ে নিন। মাখো মাখো হয়ে এলে উপর ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন। ভাইফোঁটার দিন এই পদ একেবারে জমে যাবে।

ফুলকপির সন্দেশ

উপকরণ : ১টি বড় আকারের ফুলকপি, দেড় কাপ দুধ, এলাচ গুঁড়ো, আধ কাপ কনডেন্সন্ড মিল্ক, হলুদ গুঁড়ো, ঘি, চিনি, গরম দুধে ভিজিয়ে রাখা জাফরান, কিশমিশ ও  কাঠবাদাম

প্রণালী : প্রথমে ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে ভাল করে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে ৪টি ছোট এলাচ, আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে গরম করতে বসান। জল ফুটে এলে তার মধ্যে ফুলকপির টুকরোগুলি দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে এলে আলাদা পাত্রে সেদ্ধ ফুলকপি গুলি তুলে রাখুন।

ফুলকপি ঠান্ডা হয়ে এলে ভাল করে চটকে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিন। তাতে ফুলকপির মধ্যে থাকা জল বেরিয়ে যাবে। এবার কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে মেখে রাখা ফুলকপি দিয়ে পাক দিতে থাকুন। ফুলকপি একটু আঠালো হয়ে এলে তার মধ্যে ৫ চামচ চিনি মিশিয়ে ভাল করে নাড়তে হবে।চিনি গলতে শুরু করলে খোয়া ক্ষীর দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। মিনিট পাঁচেক পরে কনডেন্সড মিল্ক দিয়ে দিন। দুধ দেওয়ার পর একটানা খুন্তি নাড়তে হবে। কিছু ক্ষণ নাড়াচাড়া করার পর কেশর ভেজানো দুধ ঢেলে দিন কড়াইয়ে। নাড়তে নাড়তে একদম দলা পাকিয়ে এলে নামিয়ে নিন। মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে এলে ইচ্ছেমতো আকারে কেটে প্রতিটি সন্দেশের উপর দুধে ভিজিয়ে রাখা কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দিন। ব্যস রেডি ফুলকপির ঠান্ডা ঠান্ডা সন্দেশ।

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00