দীপাবলির দুপুর জমে উঠুক ভেটকি মাছের এই বিশেষ পদে

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল দীপাবলি। আলোর রোশনাই মেতে উঠবে সকলে। আদ্যাশক্তিকে বরণ করে নেবে ভক্তরা। বাড়িতে এইসময় বন্ধুবান্ধবের আনাগোনা লেগেই আছে। তাই হেঁশেলেও হওয়া উচিত কিছু বিশেষ। তবে চিকেন বা মাটন নয়, হেঁশেলে আনুন ভেটকি। ঘটি-বাঙাল সকলের সর্বকালের প্রিয় ভেটকি দিয়েই বানিয়ে নিন এই বিশেষ পদ। দই দিয়ে, ফুলকপি দিয়ে কষিয়ে রাঁধুন ভেটকি মাছ। রইল রেসিপি।

উপকরণ : ভেটকি মাছ  ৫ টুকরো, টক দই, কাঁচালঙ্কা, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, টমেটো কুচি, ফুলকপি, তেজপাতা, গোটা গরম মশলা( ফোড়নের জন্য),হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবন, সর্ষের তেল টেবিল চামচ, চিনি, লেবু ও ধনে পাতা কুচি

প্রণালী : প্রথমে মাছগুলি ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর লবন, হলুদ মাখিয়ে তা রেখে দিন। এবার কড়াইতে তেল দিয়ে লবন, হলুদ মাখানো মাছগুলি সামান্য ভেজে নিন। দেখবেন খুব বেশি ভাজবনে না।

এরপর একটি কড়াইতে ওই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিন তেজপাতা এবং গোটা গরম মশলা। কিছু ক্ষণ পর তেলের মধ্যে সামান্য চিনি দিন। চিনি গলে গেলে পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকুন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন গোটা গরম মশলা যেন পুড়ে না যায়। পেঁয়াজ একটু ভাজা হলে আদা-রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন টমেটো কুচি। এরপর দিয়ে দিন ফুলকপি কুচি। এই সময়ে লবন, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে আঁচ কমিয়ে নিন।

এবার ছোট একটি পাত্রে দই, সামান্য লবন ও চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ফেটানো দই কড়াইতে দিয়ে দিন। এবার ভাল করে নাড়াচড়া করে সামান্য গরম জল দিন। ঝোল ফুটে তেল ছাড়লে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ ধরে এটি ফুটতে দিন। নামানোর আগে চেরা কাঁচালঙ্কা ও লেবুর রস ছড়িয়ে দিন। আঁচ বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিন। উৎসবের দুপুর জমে যাবে ভেটকি মাছের কষা দিয়ে।

বর্ষায় বেগুন ভাজা দিয়ে জমিয়ে হোক খিচুড়িভোজ, জেনে নিন পদ্ধতি

চা’র সঙ্গে ‘টা’ চাই? জিভে জল আনবে ‘লটে মাছের এই চপ’

ভাইফোঁটা আরও জমজমাটি করতে, ভাইয়ের জন্য রাঁধুন ঠাকুরবাড়ির এই পদগুলো

কালীপুজোয় শেষ পাতে পড়ুক লুচির তুতো ভাইয়ে’রা

ঘরে বসে বানিয়ে নিন কেরল স্টাইলের ‘চিংড়ি বিরিয়ানি’

পুজোয় ঠাকুরবাড়ির স্বাদে চিড়ের খিচুড়ি! জেনে নিন সহজ পদ্ধতি

উমাকে নিবেদন করুন এই সুস্বাদু লাড্ডু! তুষ্ট হবে দুর্গতিনাশিনী

পরিবারের সঙ্গে পুজোর আড্ডায় পাতে হোক ‘চিংড়ি পোস্ত’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]