কালীপুজোয় শেষ পাতে পড়ুক লুচির তুতো ভাইয়ে’রা

Share:

নিজস্ব প্রতিনিধি : আসছে দীপাবলি। আর কটা দিন পরে মর্ত্যে অন্ধকার দূর করতে নেমে আসবে আদ্যাশক্তি দেবী কালী। বাঙালির বারো মাসে তেরো পার্বন তো থাকবেই, এর সঙ্গে থাকবে অতিথিদের আনাগোনা। এইসময় ভালমন্দ ছাড়া কী চলে। সব উৎসব ‘লুচি’ তো হয়েই থাকে। কিন্তু স্বাদ বদল করতে চান ? তবে ঘরে বসে বেশ রকমের লুচি বানিয়ে নিতে পারেন। এগুলো যেমন মুখরোচক, তেমনই পুষ্টিগুণে কম যায় না। তবে আর দেরি কেন ! খুব কম সময়ে ঘরে বসে স্বাস্থ্যকর এই লুচি বানিয়ে নিন। জেনে নিন দীপাবলিতে সকলকে চমকাতে কোন ধরণের লুচি বানাবেন।

জোয়ানের লুচি : জোয়ানের লুচি বিহার,ঝাড়খন্ড ও উত্তরাখন্ডে খুব জনপ্রিয়। তবে এটি ময়দা নয়, তৈরি করতে হবে আটা দিয়ে। আটার সঙ্গে জল দিয়ে মাখার সময়ে মিশিয়ে নিতে হবে জোয়ান, সামান্য কসুরি মেথি ও লবন। চাইলে সামান্য সুজি আর দুধের সরও মিশিয়ে দিতে পারেন, এতে স্বাদ আর ভালও হয়।

গুজরাতের লুচি: আটার সঙ্গে মেশাতে হবে সামান্য হলুদ, হিং, লঙ্কার গুঁড়ো আর লবন। এর পরে ছোট ছোট করে বেলে ভেজে নিলেই তৈরি গুজরাতি লুচি। তবে আটার সঙ্গে কয়েকটা কারিপাতা কুচিও মিশিয়ে দিতে পারেন।

কড়াইশুঁটির কচুরি: এই কচুরি বাঙালির রসনা তৃপ্তির অন্যতম উপাদান বলা চলে। খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন উৎসবে বানিয়ে নিতেই পারেন কড়াইশুঁটির কচুরি। পুর বানানোর জন্য কড়াইশুঁটিকে কাঁচালঙ্কা আর আদার সঙ্গে বেটে নিয়ে কড়াইয়ে ঘি দিয়ে তাতে যোগ করতে হবে লবন, চিনি, হিং এবং ভাজা মশলা। এর পরে পুর ভরে লেচি বেলে ভেজে নিলেই রেডি কড়াইশুঁটির কচুরি।

মেথি লুচি :  উত্তর ভারতের অন্যতম জলখাবার হল মেথি লুচি। আটা বা ময়দা মাখার সময়েই তাতে দিতে হবে হিং, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জোয়ান ও কুচোনো মেথি শাক। ভাল করে মেখে নিয়ে লেচি কেটে বেলে ভেজে নিলেই রেডি মেথি লুচি।

পালংশাকের লুচি: এই লুচির মূল উপকরণ হল পালং শাক। এটি মধ্যপ্রদেশে খুব বিখ্যাত। প্রথমে গরম জলে শাক ভাপিয়ে নিন। এরপর শাকের মধ্যে লবন, কাঁচালঙ্কা, আদা ও রসুন মিশিয়ে বেটে নিয়ে সেই মিশ্রণেই আটা বা ময়দা মেখে নিলেই রেডি পালংশাকের লুচি।

বাটুরা : বড় বড় সেলিব্রেটিদের ডায়েট তালিকায় জায়গা পেয়েছে বাটুরা। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে বিরাট কোহলির পছন্দের খাবার এই বাটুরা। চানা মশলার জুটি হিসাবে দিল্লির বিখ্যাত জলখাবার। ময়দা মাখার সময় শুধু তাতে মিশিয়ে নিতে হবে দই, বেকিং সোডা আর কিছুটা লবন। কিছুক্ষণ রেখে দিতে হবে। তার পরে লম্বাটে করে বেলে নিয়ে ভেজে নিলেই রেডি বাটুরা।

বর্ষায় বেগুন ভাজা দিয়ে জমিয়ে হোক খিচুড়িভোজ, জেনে নিন পদ্ধতি

চা’র সঙ্গে ‘টা’ চাই? জিভে জল আনবে ‘লটে মাছের এই চপ’

রাজার নির্দেশে চাঁচলের ৩৫০ বছরের রীতি মেনে কালী প্রতিমা কাঁধে নিয়ে দৌড় ভক্তদের

কালীপুজোর রেশ শুক্রবার রাতেও, শহর জুড়ে দেদার পুড়ল শব্দ বাজি

ভাইফোঁটা আরও জমজমাটি করতে, ভাইয়ের জন্য রাঁধুন ঠাকুরবাড়ির এই পদগুলো

বাড়ির কালীপুজোয় প্রতিমার সাজসজ্জা-ভোগ রান্না, একার হাতেই সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী

জানুন দক্ষিণেশ্বরে কালীপুজোর মহাভোগে কী থাকছে, রইল বিশেষ প্রণালী

সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে মানত করেন মুসলিমরাও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]