Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১২ দিন পর পাম অ্যাভিনিউ এর বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ধন্যবাদ জানালেন চিকিৎসকদের। বুদ্ধবাবুর মুখে ছিল সার্জিক্যাল মাস্ক,হাতে রাইলস টিউব, মুখে চওড়া হাসি। স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হল তাঁকে। আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধবাবুকে সঙ্গে নিয়ে দুপুর ১২টা নাগাদ বাড়ি ফিরলেন তিনি। তবে বাড়িতেও একমাস চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকতে হবে তাঁকে।

মঙ্গলবারই পাম অ্যাভিনিউ এর বাড়িতে পৌঁছে যায় মেডিক্যাল টিম। কিভাবে তাঁর চিকিৎসা চলবে পর্যবেক্ষণ করা হয়। আপাতত রাইলস কিউব দিয়ে খাওয়ানো হবে। তবে তরল খাবার সরাসরি খেতে পারবেন। সঙ্গে চলবে ফিজিওথেরাপি।বাড়িতে ‘কার্ডিয়াক মনিটর’ রাখা থাকবে। যাতে অক্সিজেনের মাত্রা ওঠা নামা, রক্তচাপ, হৃদস্পন্দন নজরে রাখতে পারেন চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, ‘‘ শনিবার বুদ্ধদেবের অ্যান্টি বায়োটিকের কোর্স শেষ হয়। নন-ইনভেসিভ সাপোর্টের সময়সীমা কমিয়ে আনা হয়। সার্বিক ভাবে ওঁনার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়। উনি ডাক্তার, ভিজিটরদের সঙ্গে কথা বলছিলেন। গানও শুনছিলেন। উনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। অন্তত এক মাসের জন্য আমাদের হাসপাতাল থেকে ওঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আমাদের নার্স বাড়িতে থাকবেন। প্রতিদিন চিকিৎসকেরা যাবেন। ওঁনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করছি।’’ 

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফুসফুসের সংক্রমণ নিয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।প্রথমে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। পরে অবস্থার উন্নতি হতে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়।ওনার স্বাস্থ্যের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাননি চিকিৎসকেরা। আশঙ্কামুক্ত হতে বুধবার হাসপাতাল থেকে ছাড়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।

প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত নেত্রীকে তাড়িয়ে দিল তৃণমূল

কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার আরও ১

ধর্ষণে অভিযুক্তের সঙ্গে মদ্যপান, বিতর্কে সিপিএম নেত্রী

কালীগঞ্জ উপনির্বাচনে পদ্মশিবিরের প্রার্থী হলেন আশিস ঘোষ

তৃণমূলের শক্তিবৃদ্ধি নবদ্বীপে, ঘর ভেঙে ঘাসফুলে যোগ সিপিএম নেত্রীর

ব্রিগেডে আসা ‘মার্ক্সবাদীদের’ পাতে ‘মাছ-ভাত” নয়, পড়ল ডিম-ভাত

সূর্য-রবীনদের প্রভাব প্রায় নিভু নিভু, নতুন দিনের আলো নিয়ে আসছেন কারা 

‘আমরা একাই একশো..’, রাম-বাম চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00