Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘর নোংরা করেছিল পোষা বিড়াল, মায়ের বকুনিতে আত্মঘাতী যুবক

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুবকের পরিবারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শখ করে বিড়াল (Cat) পুষেছিলেন বাংলাদেশের ঢাকার ওয়ারী থানা এলাকার বাসিন্দা এক যুবক। কিন্তু সেই বিড়াল ঘর নোংরা করায় বকুনি দিয়েছিলেন তাঁর মা। আর সেই কারণে অভিমানে চরম পথ বেছে নিলেন তিনি। গলায় ফাঁস (Suicide) দেওয়া অবস্থায় যুবকের দেহ উদ্ধার হল বাড়ির সিঁড়ির রেলিং থেকে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুবকের পরিবারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ আকাশ। ২২ বছর বয়স তাঁর। বৃহস্পতিবার ভোর আড়াইটে নাগাদ ঢাকার ওয়ারী থানা এলাকার নারিন্দার একটি বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বাড়ির সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আকাশকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের ভাই মহম্মদ দিল বলেন, ‘আকাশ ধোলাইখাল পুকুরপাড় মার্কেট এলাকায় গাড়ির যন্ত্রাংশ বিক্রি করতেন। বাসায় তার দুটি পোষা বিড়ালের বাচ্চা ছিল। বিড়ালগুলো বাসি খাবার নিয়ে ঘর নোংরা করায় তাকে বকাঝকা করেন মা। এতে মায়ের ওপর অভিমান করে বাসার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন আকাশ। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মঘাতী ফাঁসির আসামি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ট্যাংরাকাণ্ডের ছায়া রাজারহাটে! দেনার দায়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৩ জনের, মৃত ২

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00