Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মোদিজি, আমাদের…’, যানজটের যন্ত্রণা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ৫ বছরের খুদের

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ১০ অগস্ট নাম্মা মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধনের জন্য বেঙ্গালুরুতে ছিলেন। মোদির সফর এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার কারণে রবিবার যানজট চরমে পৌঁছেছিল। এমনকি ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে যে রাস্তাগুলির কথা চলাচলের জন্য বলা হয়েছিল সেই রাস্তাগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে নিত্যযাত্রীরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছিলেন। একদিকে রাগ […]

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেলডাঙার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে মন্ত্রী পুলক রায়

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর দুত হিসেবে বেলডাঙা ১ নম্বর ব্লকের বড়ুয়া যুবক সংঘের কমিউনিটি হলে “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবির পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়(Minister Pulak Roy)।মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন ধরনের প্রকল্প নিয়েছেন তা শুধু যুগান্তকারী নয়, তা বিরল জনকল্যাণে বিরাট ভূমিকা নিচ্ছে এবং […]

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

নিজস্ব প্রতিনিধি: তাঁর ক্রিকেট কেরিয়ারের আয়ু নিয়ে জল্পনা তুঙ্গে। আইপিএলের পরে ব্যাট হাতে বাইশ গজেও নামেননি তিনি। তবু্ও চমকে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একদিনের সংস্করণে আইসিসির র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি। পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজমকে সরিয়ে দুই নম্বর জায়গা দখল করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাজে পারফরম্যান্সের কারণে দুই নম্বর থেকে তিন নম্বরে নেমে […]

সুরাটে পথ দুর্ঘটনায় নিহত নানুরের পরিযায়ী শ্রমিক শাহনাওয়াজ শেখ

নিজস্ব প্রতিনিধি, নানুর: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া বীরভূমের নানুরের পাপুড়ি গ্রামে। বীরভূমের নানুরের পাপুরি গ্রামের বাসিন্দা শাহনাওয়াজ শেখ (৩২) ।গত ১০ বছরেরও বেশি সময় ধরে গুজরাতের সুরাটে(Surat) সেলাইয়ের কাজ করতো। সোমবার বিকাল পাঁচটা নাগাদ খাবার আনতে বেরিয়েছিল স্কুটি করে। ঠিক সেই সময় ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পরিযায়ী শ্রমিক শাহনওয়াজ শেখের। ঘটনাস্থলেই মৃত্যু হয় […]

২০ বলের মধ্যে ১০টিতে বাউন্ডারি, সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন রশিদ খান

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না কিংবদন্তি আফগান লেগ স্পিনার রশিদ খানের।  চলতি বছরেই আইপিএলে ৩৩টি ছক্কা হজম করে লজ্জার রেকর্ড গড়েছিলেন। প্রতিযোগিতার ইতিহাসে এক মরশুমে এত ছক্কা আর কেউ হজম করেননি। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার হিসাবে নাম লেখালেন। গতকাল মঙ্গলবার বার্মিংহামে বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে ২০ বলে অর্থা‍ৎ […]

‘প্রভুর আশীর্বাদ’, জন্মাষ্টমীর আগে দিঘার জগন্নাথ মন্দিরের উপরে দেখা গেল আলোর বলয়

সামনেই জন্মাষ্টমী। তার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উপর দেখা গেল আলোর বলয়। এটা কী জগন্নাথদেবের আশীর্বাদ নাকি অন্য কিছু?

চালকের আসনে হঠাৎ বসে পড়েছেন এক আগন্তুক, তিনি ট্রেন চালাবেন এমন আবদার

নিজস্ব প্রতিনিধি,গোয়ালিয়র: ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। অথচ প্ল্যাটফর্মে ঠায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রীতিমতো বিরক্ত যাত্রীরা খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন রীতিমতো নাটক শুরু হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন বগির সামনে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বসে রয়েছেন লোকো পাইলটের(Loco Pilot) আসনে। নাছোড় বান্দা ব্যক্তির দাবি, ট্রেন তাঁকেই চালাতে দিতে হবে। তাঁকে বুঝিয়ে সুঝিয়েও […]

সন্দেহজনকভাবে ঘুরতেই নজরে, তাড়া করে শিয়ালদহ থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শিয়ালদহ: শিয়ালদহ স্টেশনের কাছে ধরা পড়ল এক যুবক। তাকে সন্দেহজনকভাবে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পুলিশের সন্দেহ হতেই তারা যুবককে আটক করে। তারপর তল্লাশি চালাতে তার জামার ভেতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এই যুবকের নাম পঙ্কজ বিশ্বাস। বছর ত্রিশেক বয়স হবে তার। যুবক পটারি রোড এলাকার বাসিন্দা। বুধবার সাড়ে […]

জলপাইগুড়িতে ইঁদুরবাহিত লেপ্টোস্পাইরায় আক্রান্ত একইসঙ্গে ১৫ জন, বাড়ছে ভয়

এ আবহে এবার মাথাব্যাথার কারণ হয়ে উঠল লেপ্টো স্পাইরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাধারণত ইঁদুরবাহিত রোগ। তাই খুব একটা এই রোগে আক্রান্ত হওয়ার খবর মেলে না।

ফের বেনজির কীর্তি, ১০ ব্যাটারই শূন্য, চার রানে অলআউট গোটা দল

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ইতিহাস নাকি নিজেই নিজের পুনরাবৃত্তি করে। ফের একবার তার নির্দশন পাওয়া গেল। ছয় বছর আগে ২০১৯ সালে কেরলের মালাপ্পুরম জেলার প্রিনথামান্না ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল কাসারাগড ও ওয়েনাডের দু’টি দল। সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল কাসারগডের ব্যাটিং অর্ডার। ওই দলের কোনও ব্যাটসম্যান রানের খাতা […]

গাজোলে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় জ্বলজ্বল করছে

নিজস্ব প্রতিনিধি,গাজোল: ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম। তাও আবার জ্বলজ্বল করছে l একটি বুথেই প্রায় ২৫ জন মৃত ভোটারের হদিশ মিলল মালদায় । কেউ চার বছর ,কেউ ৫ বছর, কেউ ৬ বছর ,আগে মারা গিয়েছে। তাও তাদের ভোটার লিস্টে নাম রয়েছে । ইতিমধ্যে প্রকাশ্যে এই ঘটনা সামনে আসতেই শোরগোল দেখা দিয়েছে এলাকায়।মালদার গাজোল বিধানসভা(Gajol Assembly) […]

বমি ও রক্তে মাখামাখি, গেস্ট হাউজের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা কলকাতার বড়বাজারে। কলকাতার হৃৎপিণ্ড বলা যেতে পারে এই স্থানটিকে। বলা হয় নিউমার্কেট ও বড়বাজারে চাইলে বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়। সেই বড়বাজারে নাকি রহস্যমৃত্যু। বড়বাজারের একটি গেস্ট হাউস থেকে মিলেছে এক ব্যক্তির দেহ। বুধবার সকালে তার দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন সকাল সাড়ে ছ’টার দিকে নিউ গুজরাত গেস্ট […]

স্বামীর পরে এবার গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি, রাত কাটল মেঝেয় শুয়ে

আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর পরে এবার শ্রীঘরে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি কিম হিওন কি। ঘুষ নেওয়া ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও আদালতে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি। তবে তাতে খুব একটা লাভ হয়নি। উল্লেখ্য, গত বছর ক্ষমতা ধরে রাখতে সামরিক আইন প্রয়োগের চেষ্টার […]

‘মা’কে হারালাম’, বাসন্তী দেবীর মৃত্যুতে ভেঙে পড়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়

ছ’মাস মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার (১২ অগস্ট) রাতে দমদমে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।

গ্রাহক সেবা কেন্দ্রে টাকা তছরূপের অভিযোগ, রাতভর কর্মীরা রইলেন তালাবন্দি

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: টাকা তছরূপ করার অভিযোগে গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বাবা এবং দুই কর্মীকে রাতভর আটকে রাখলেন গ্রাহকরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় গ্রাহক সেবা কেন্দ্রের মালিক এবং আটকে থাকা  কর্মীদের। কেন্দ্রের মালিকের নাম রাজীব মাইতি। এখনও গ্রামাঞ্চলের মানুষ টাকা রাখার ক্ষেত্রে গ্রাহক […]

অনলাইন বেটিং মামলায় ইডির নজরে সুরেশ রায়না, দিল্লির দফতরে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়নাকে ১৩ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিসে ডেকেছিল, ইডির ডাকে সাড়া দিয়ে অবশেষে ইডির দিল্লির দফতরে হাজির হলেন সুরেশ রায়না।

কাশ্মীরে বড় পাক অনুপ্রবেশ রুখল ভারত, উরিতে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত ১ জওয়ান

পাক-সেনার গুলিতে শহিদ হলেন এক ভারতীয় সেনা। ১২ এবং ১৩ অগস্ট মধ্যরাতে জম্মু-কাশ্মীরের উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলির লড়াই চলেছে।

খুনের মামলায় কুস্তিগীর সুশীল কুমারের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সমস্যার জোট কাটল না অলিম্পিক পদক বিজয়ী সুশীল কুমারের জীবনে। বুধবার সুপ্রিম কোর্ট নয়া দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জুনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনখড় হত্যা মামলায় সুশীল কুমারের জামিন বাতিল করেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ দিল্লি হাইকোর্টের ৪ মার্চের জামিন মঞ্জুরির আদেশ বাতিল করে দিয়েছে। কুস্তিগীর […]

চুঁইয়ে পড়ল পদ্মপাতার জল, ঘাসফুলে ঠাঁই ৩০০ বিজেপি সমর্থকের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  ২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে কোমর বেরধে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের সামান্য ভুল ত্রুটি হলেই তাকে আঁকড়ে ধরে ভোট তরণী পার করে ফেলতে চাইছে তারা। কিন্তু সে তরণী কি আদৌ পার হবে। অন্তত বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতি তা বলছে না। বিধানসভা ভোটের আগে রাজ্যে বড়সড় ধাক্কা খেল পদ্মশিবির। গেরুয়া শিবির ছেড়ে […]

প্রয়াত পাক-গায়ক আতিফ আসলামের বাবা, শোকপ্রকাশ ভক্তদের

প্রয়াত পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বাবা মোহাম্মদ আসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার (১২ অগস্ট) মারা গিয়েছেন আতিফের বাবা।

0:00