Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুরাটে পথ দুর্ঘটনায় নিহত নানুরের পরিযায়ী শ্রমিক শাহনাওয়াজ শেখ

Share:

নিজস্ব প্রতিনিধি, নানুর: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া বীরভূমের নানুরের পাপুড়ি গ্রামে। বীরভূমের নানুরের পাপুরি গ্রামের বাসিন্দা শাহনাওয়াজ শেখ (৩২) ।গত ১০ বছরেরও বেশি সময় ধরে গুজরাতের সুরাটে(Surat) সেলাইয়ের কাজ করতো। সোমবার বিকাল পাঁচটা নাগাদ খাবার আনতে বেরিয়েছিল স্কুটি করে। ঠিক সেই সময় ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পরিযায়ী শ্রমিক শাহনওয়াজ শেখের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের।তারপরেই খবর আসে পরিবারে। পরিবার সহ গোটা পাপুরি গ্রামে নেমে আসে শোকের ছায়া। যেহেতু পাপুড়ি গ্রামের(Papuri Village) অন্তর্গত জেলা সভাধিপতি কাজল শেখের গ্রাম ,সেহেতু খবর যায় সভাধিপতির কাছে।

খবর পেয়েই সভাধিপতি ছুটে আসেন পরিযায়ী শ্রমিকের পরিবারের কাছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা সভাধিপতি কাজল শেখ(Kajal Sk.)। মৃতদেহ সেখান থেকে সমস্ত আইনি জটিলতা পেরিয়ে অতি দ্রুত কি করে গ্রামের বাড়িতে তার পরিবারের কাছে আনা যায় তা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি পরিবার ওই দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। মৃত হোক ময়নাতদন্ত হওয়ার পর কোথায় রাখা রয়েছে তা নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা অনেকেই ফিরে আসছেন রাজ্যে। মুখ্যমন্ত্রীর(CM) আবেদনে সাড়া দিয়ে তারা ফিরে আসছেন নিজেদের রাজ্যে।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের(Migrant Labour) রাজ্যে ফিরে এলে তাদের সমস্ত রকম সরকারি যে প্রকল্প আছে তার সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। বাঙালি এবং বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে যেভাবে হেনস্থা হতে হচ্ছে এবং একের পর এক পরিযায়ী শ্রমিকদের আটক করা, তাদের উপর অত্যাচার করা অথবা তাদের মৃত্যুর ঘটনায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে একাধিক ঘটনা। বিরোধীদের অভিযোগ ,রাজ্যে কর্মসংস্থান নেই বলেই শ্রমিক লাভ অন্য রাজ্যে রুজি রোজগারের টানে চলে যান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00