Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্দেহজনকভাবে ঘুরতেই নজরে, তাড়া করে শিয়ালদহ থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিয়ালদহ: শিয়ালদহ স্টেশনের কাছে ধরা পড়ল এক যুবক। তাকে সন্দেহজনকভাবে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পুলিশের সন্দেহ হতেই তারা যুবককে আটক করে। তারপর তল্লাশি চালাতে তার জামার ভেতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে খবর, এই যুবকের নাম পঙ্কজ বিশ্বাস। বছর ত্রিশেক বয়স হবে তার। যুবক পটারি রোড এলাকার বাসিন্দা। বুধবার সাড়ে পাঁচটার একটু পরে শিয়ালদহ স্টেশন চত্বরে পঙ্কজকে ঘুরতে দেখা যায়। সেই সময় ডিউটিরত ছিলেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের হোম গার্ড সুজিত খাঁড়া এবং সার্জেন্ট হিরন্ময় সরকার।

তাদেরই চোখে পড়ে পঙ্কজের দিকে প্রথমে। অভিজ্ঞ দু’জোড়া চোখ দেখতে থাকে এক যুবক বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করছে এবং ট্রাফিক পুলিশ কর্মীদের দিকে তাকাচ্ছে। সেই দৃষ্টিতে যেন ধরা পড়ে যাওয়ার ভয় প্রবল। এতে সন্দেহ আরও গাঢ় হয়। হোম গার্ড সুজিত খাঁড়া ও সার্জেন্ট হিরন্ময় সরকার পঙ্কজের দিকে এগিয়ে যান। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে পঙ্কজ। কিন্তু পুলিশকর্মীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর তল্লাশি চালানো হলে পঙ্কজ বিশ্বাসের জামার ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এরপর ওই যুবককে এন্টালি থানার হাতে তুলে দেওয়া হয়।

সেখানে অন্যান্য পুলিশকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জেরার উত্তর শুনে সকাল সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অবশ্য অচল অবস্থায় ছিল। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। পঙ্কজ ওই আগ্নেয়াস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিল, কোথা থেকে সেটি তার কাছে এসেছিল তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00