Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুঁইয়ে পড়ল পদ্মপাতার জল, ঘাসফুলে ঠাঁই ৩০০ বিজেপি সমর্থকের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  ২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে কোমর বেরধে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের সামান্য ভুল ত্রুটি হলেই তাকে আঁকড়ে ধরে ভোট তরণী পার করে ফেলতে চাইছে তারা। কিন্তু সে তরণী কি আদৌ পার হবে। অন্তত বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতি তা বলছে না। বিধানসভা ভোটের আগে রাজ্যে বড়সড় ধাক্কা খেল পদ্মশিবির। গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে পা রাখলেন প্রায় ৩০০ বিজেপি সমর্থক। উন্নয়নের কাণ্ডারী এবং ‘বাংলার নিজের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরেই ভোট পরীক্ষায় পাশ করতে চাইছেন তাঁরা। জলপাইগুড়ির রাজগঞ্জের ৩০০ জন পদ্ম সমর্থক তৃণমূলে এসেছেন।

এত বিপুল সংখ্যক বিজেপি সমর্থক যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাতে ত্রাহি ত্রাহি রব রঠেছে পদ্ম শিবিরে। গেরুয়াদের অবশ্য দাবি তৃণমূল বিজেপির সদস্যদের ভাঙিয়ে নিচ্ছে। ফলে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি তারা। কিন্তু কেন দল ত্যাগ করলেন ৩০০ সমর্থক? তাঁরা কিন্তু বলছেন উন্নয়নের জন্য ঘাসফুলের অংশীদার হওয়া ছাড়া কোনও উপায় নেই। যেমন এলাকায় রাস্তা নেই। এখন রাস্তা ঠিক করতে গেলে ভরসা তৃণমূল। তাই এলাকার উন্নয়নের স্বার্থেই পদমের মোহ মায়া কাটিয়ে ঘাসফুলে পদার্পণ।

রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের ভাণ্ডাপুর চা বাগানে মনোজ ভুজেলের নেতৃত্বে এবং রোহন মেনন সমেত বুথ ও অঞ্চল নেতৃত্বের উদ্যোগে যোগদান সভায় প্রায় ৩০০ জন ভোটার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে তৃণমূলের দাবি। এতে যে রাজগঞ্জে তৃণমূলের সংগঠন শক্তিশালী হল তা বলার অপেক্ষা রাখে না।

তবে শুধু রাজগঞ্জ নয়, বর্ধমান জেলাতেও বিজেপির ভাঙনের আঁচ পাওয়া যাচ্ছে। গেরুয়া শিবিরে প্রকাশ্যে এসে গিয়েছে আদি বনাম নব্য দ্বন্দ্ব। মঙ্গলবার তার প্রমাণ পাওয়া গিয়েছে।  বর্ধমানের কার্জনগেট ও কোর্ট কম্পাউন্ড এলাকায় বিজেপি বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তা এর পোস্টার দেখা গিয়েছে। এই পোস্টারে জেলা সভাপতির ছবি দিয়ে তাঁকে ‘বামপন্থী হার্মাদ’ বলে দাবি করে সাংগঠনিক জেলা বাঁচাও-এর আহ্বান করা হয়েছে। এই পোস্টারে গত ৫ বছর ধরে একাধিক নির্বাচনে তাঁর অসফলতাকে তুলে ধরা হয়েছে। বোঝাই যাচ্ছে রাজ্য ও জেলা বিজেপির অন্দরে ধীরে ধীরে জং পড়ছে। তবে এই দাবি মানতে নারাজ পদ্মশিবির। তাঁরা পাল্টা আক্রমণ করছে তৃণমূলকে। সব মিলিয়ে ছাবিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এখন শুধুই দলবদলের হাওয়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00