Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনলাইন বেটিং মামলায় ইডির নজরে সুরেশ রায়না, দিল্লির দফতরে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়নাকে ১৩ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিসে ডেকেছিল, ইডির ডাকে সাড়া দিয়ে অবশেষে ইডির দিল্লির দফতরে হাজির হলেন সুরেশ রায়না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ বেটিং অ্যাপ সম্পর্কিত অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নয়া দিল্লির দফতরে পৌঁছলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়নাকে ১৩ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিসে ডেকেছিল, ইডির ডাকে সাড়া দিয়ে অবশেষে ইডির দিল্লির দফতরে হাজির হলেন সুরেশ রায়না। বুধবার সুরেশ রায়না ইডি অফিসে পৌঁছছেন, সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, ফেডারেল তদন্ত সংস্থা মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করবে বলে জানা গিয়েছে। একটু সূত্র জানিয়েছে, ‘1xBet বেটিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত একটি অবৈধ বাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে সুরেশ রায়নাকে ডাকা হয়েছে।

অভিযোগ, প্রাক্তন ক্রিকেটির কিছু নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় ইডি কর্মকর্তারা এই অ্যাপের সঙ্গে সুরেশ রায়নার যোগ সূত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। তথ্যানুযায়ী, বছর কয়েক ধরেই অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে জোর তদন্ত শুরু করেছে ইডি। নিষিদ্ধ বেটিং প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে, 1xBet, FairPlay, Pari match, Lotus365। যেগুলির প্রচার মুখ হলেন চলচ্চিত্র সেলিব্রিটি এবং ক্রিকেটাররা। 1xBet-এর বিজ্ঞাপনের প্রচার মুখ হয়েছিলেন সুরেশ রায়না। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও ইডি ইতিমধ্যেই হরভজন সিংহ এবং যুবরাজ সিংহের মতো প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি সোনু সুদ-উর্বশী রাউতেলার মতো চলচ্চিত্র ব্যক্তিত্বদের অবৈধ বেটিং অ্যাপ সম্পর্কিত অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছে।

সুরেশ রায়নাকে গত বছরের ডিসেম্বরে 1xBet বেটিং অ্যাপটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন। বেটিং সংস্থা সুরেশ রায়নার ভূমিকাকে দায়িত্বশীল গেমিং অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে জানিয়েছিল যে, ‘তিনি আমাদের ব্র্যান্ডের প্রথম অ্যাম্বাসেডর। তাঁর সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভক্তদের দায়িত্বশীলভাবে বাজি ধরতে উৎসাহিত করবে।’ উল্লেখ্য, ভারতে 1xBet, FairPlay, Parimatch এবং Lotus365-এর মতো বেটিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ। ED সূত্র জানিয়েছে যে এই বেটিং প্ল্যাটফর্মগুলি তাদের বিজ্ঞাপনে 1xbat এবং 1xbat Sporting Lines এর মতো ছদ্মনাম ব্যবহার করছে। এই বিজ্ঞাপনগুলিতে প্রায়শই QR কোড থাকে, যা ব্যবহারকারীদের বেটিং সাইটগুলিতে পুনঃনির্দেশিত করে। যে গুলি অসংখ্য মানুষ এবং বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা প্রতারণা করেছে। এটি ভারতীয় আইনের লঙ্ঘন। এখনও পর্যন্ত একাধিক সেলিব্রিটিকে এই ধরণের বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপনদাতা হওয়ার জন্যে নোটিশ জারি করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00