Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাক গুপ্তচর সন্দেহে রাজস্থান থেকে গ্রেফতার DRDO গেস্ট হাউসের ম্যানেজার

প্রতিরক্ষা ও DRDO-র গোপন তথ্য ফাঁস! পাক গুপ্তচর সন্দেহে রাজস্থানের জয়সলমীর থেকে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিরক্ষা ও DRDO-র গোপন তথ্য পাচার! পাক গুপ্তচর সন্দেহে রাজস্থানের জয়সলমীর থেকে গ্রেফতার হলেন DRDO-র গেস্ট হাউসের ম্যানেজার। ‘অপারেশন সিঁদুর’ হামলার পর পাকিস্তান এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে একজন জ্যোতি মলহোত্রা। মঙ্গলবার (১২ অগস্ট) রাজস্থানের জয়সলমীর থেকে পুলিশের সিআইডি (নিরাপত্তা) গোয়েন্দা বিভাগ এক সন্দেহভাজন পাক গুপ্তচরকে গ্রেফতার করেছে। জানা গেছে, অভিযুক্ত মহেন্দ্র প্রসাদ (৩২) চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ডিআরডিও গেস্ট হাউসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতেন এবং ভারতের প্রতিরক্ষা কার্যক্রম সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করতেন।

এই বিষয়ে সিআইডি (নিরাপত্তা) আইজি ডঃ বিষ্ণুকান্ত জানিয়েছেন যে, আর দুদিন পরেই স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, রাজস্থান জুড়ে দেশবিরোধী এবং ধ্বংসাত্মক কার্যকলাপের উপর কঠোর নজরদারি রাখছে রাজস্থান CID গোয়েন্দা সংস্থা। পর্যবেক্ষণের সময়েই, ডিআরডিও গেস্ট হাউসের একজন ঠিকাদার কর্মী মহেন্দ্র প্রসাদের সম্পর্কে একাধিক উত্তেজনাকর তথ্য খুঁজে পাওয়া গিয়েছে। তিনি মুলত উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুনের বাসিন্দা, তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তে জানা গিয়েছে যে, প্রসাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনি তার হ্যান্ডলারকে ডিআরডিও বিজ্ঞানী এবং ভারতীয় সেনা কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতেন। যারা ক্ষেপণাস্ত্র ও অস্ত্র পরীক্ষার জন্য চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে যেতেন।

রাজস্থানের জয়সলমীরের এই স্থাপনাটি কৌশলগত প্রতিরক্ষা সরঞ্জাম পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।আটকের পর, প্রসাদকে নিরাপত্তা সংস্থাগুলি যৌথ ভাবে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার মোবাইল ফোনের একটি পুঙ্খানুপুঙ্খ প্রযুক্তিগত বিশ্লেষণ করা হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে যে, তিনি তার পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে ডিআরডিও অভিযান এবং ভারতীয় সেনাবাহিনীর কার্যকলাপ সম্পর্কিত সংবেদনশীল তথ্য ভাগ করে নিতেন। প্রমাণের ভিত্তিতে, সিআইডি গোয়েন্দা আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগে মহেন্দ্র প্রসাদকে গ্রেফতার করেছে। কর্তৃপক্ষ এখন নিরাপত্তা লঙ্ঘনের পরিমাণ এবং তথ্য নেটওয়ার্কের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা তা তদন্ত করছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00