Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুনের মামলায় কুস্তিগীর সুশীল কুমারের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সমস্যার জোট কাটল না অলিম্পিক পদক বিজয়ী সুশীল কুমারের জীবনে। বুধবার সুপ্রিম কোর্ট নয়া দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জুনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনখড় হত্যা মামলায় সুশীল কুমারের জামিন বাতিল করেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ দিল্লি হাইকোর্টের ৪ মার্চের জামিন মঞ্জুরির আদেশ বাতিল করে দিয়েছে। কুস্তিগীর সুশীল কুমারকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

২০২১ সালের মে মাসে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সুশীল কুমার এবং অন্যদের বিরুদ্ধে ধনকরকে মারাত্মকভাবে আক্রমণ করে হত্যার অভিযোগ ওঠে। এই হামলায় ধনখড়ের দুই বন্ধুও আহত হন। পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে কোনও ভোঁতা বস্তু দিয়ে ধনখড়ের মাথায় আঘাত করা হয়েছিল। তার ফলে জুনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়নের মস্তিষ্ক ভয়ঙ্কর ভাবে জখম হয়েছিল।

গত ৪ মার্চ দিল্লি হাই কোর্ট সুশীল জামিন দেয়। ফলে খানিক নিশ্চিন্ত ছিলেন তিনি। কিন্ত বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জামিনের সিদ্ধান্ত বাতিল করে। বিচারপতি করোল জানিয়েছেন, সুশীলকে জামিন দেওয়া কোনওভাবেই উচিত নয় একথা বলেছিলেন স্বয়ং নিহত কুস্তিগীরের বাবা। তিনি আবেদন করেছিলেন অলিম্পিক জয়ী সুশীল জামিন পেলে তাঁর ছেলের আত্মা শান্তি পাবে না। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ফলে পদক জয়ীর জামিন খারিজ হয়েছে। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে দিল্লির ছত্রশল স্টেডিয়ামের পার্কিং লটে সাগরকে খুনের পর পালিয়ে যান সুশীল কুমার। তাঁর সঙ্গে এই ঘটনায় জড়িত ছিল আরও দুজন। ১৮ দিন ধরে কখনও পঞ্জাব, কখনও উত্তরপ্রদেশ, কখনও বা উত্তরাখন্ড এবং হরিয়ানায় লুকিয়ে ছিলেন তিনি। বহু তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত দিল্লি পুলিশ সুশীল কুমারকে গ্রেফতার করে। ২০২২-এর অক্টোবরে দিল্লির একটা আদালতে সুশীল এবং ১৭ জনের বিরুদ্ধে হত্যা, দাঙ্গা, ষড়যন্ত্র, অপহরণের মতো গুরুতর সব ধারায় চার্জ গঠন করা হয়। বহু তদন্তের পর দিল্লি পুলিশ জানায় সাগর ধনখড় হত্যার মাস্টারমাইন্ড নিঃসন্দেহে সুশীল। তিনি নিজের পেশার প্রভভাব সাগরকে খুন করেন। পুলিশ অভিযোগ আনলেও, সুশীল কিন্তু সবই অস্বীকার করেন।

মার্চ মাসে সুশীল দিল্লি আদালতে জানায় তিনি সাড়ে তিন বছর জেল বন্দি। এবার তাঁকে মুক্তি দেওয়া হোক। অন্তত জামীন দেওয়া হোক। দিল্লি আদালত সেই আবেদন মঞ্জুর করলে সুশীল কুমার বেরিয়ে আসেন জেল থেকে। এদিকে নিহত কুস্তিগীরের বাবা দিল্লি আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্শ আদালতের দ্বারস্থ হন এবং ওলিম্পিক পদক বিজয়ী কুস্তিগীরকে যাতে জামিন না দেওয়া হয় সেই আবেদন করেন। অবশেষে সুশীলের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00