Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মা’কে হারালাম’, বাসন্তী দেবীর মৃত্যুতে ভেঙে পড়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়

ছ'মাস মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার (১২ অগস্ট) রাতে দমদমে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছ’মাস মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার (১২ অগস্ট) রাতে দমদমে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি। বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। তাঁর মৃত্যুর খবর আর্টিস্ট ফোরামে পৌঁছতেই শোকের ছায়া টেলিপাড়ায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বাংলা ধারাবাহিক মহলের বিশিষ্ট মুখ তিনি। শরীরের অসুস্থ তা নিয়েই দীর্ঘদিন ধরেই অভিনয় চালিয়ে যাচ্ছিলেন তিনি। ঠাকুমা, দিদিমা, পিসিমার চরিত্রে তাঁর অভিনয় যথেষ্ঠ প্রশংসনীয়। পাশাপাশি বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু শেষ বয়সে তাঁকে দেখার কেউ ছিল না।

দমদমে নিজের বাড়িতে পরিচারিকার সঙ্গে একাই থাকতেন তিনি। ছেলে মেয়েরাও দেখভাল করতেন না তাঁর। চিকিৎসার খরচ জোগানোর জন্যে অসুস্থতা নিয়েই শুটিংয়ে যেতেন তিনি। তাঁর জীবন-যুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন তাঁর সহকর্মীরা। মাস কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পাতানো মায়ের চিকিৎসার জন্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাই বাসন্তী চট্টোপাধ্যায়ের মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেতা। একটি সংবাদমাধ্যমকে তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ধারাবাহিক ‘গীতা এলএলবি’তে বাসন্তীদি তাঁর মা হয়েছিলেন। এখন মনে হচ্ছে যেন সত্যিই মাকে হারালেন তিনি।

পর্দার সূত্রে বাসন্তী-ভাস্বরের মধ্যে বাস্তবে মা-ছেলের আত্মিক টান গড়ে উঠেছিল অভিনেতার। তাই যত বার বর্ষীয়ান অভিনেত্রী অসুস্থ হয়েছিলেন, তত বার তিনি মায়ের চিকিৎসার খরচের জন্য সমাজমাধ্যমে আবেদন করছিলেন। তিনি চোখের সামনে দেখেছিলেন, তাঁর যন্ত্রণা। তা নিয়েও শুটিং করতে আসতেন তিনি। সকলের সঙ্গে মিলে যেতেন। শেষ তাঁকে দেখা গিয়েছিল স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক গীতা LLB।বাসন্তী চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিচালক জানিয়েছেন, যখন তিনি প্রায় নিঃস্ব, শারীরিক অসুস্থতার জন্যে শুটিংয়ে যেতে পারতেন না। চিকিৎসাও প্রায় বন্ধ। তখনই তিনি তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তাঁকে গীতা LLB-তে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। এটাই যেন তাঁর প্রাপ্তি। শেষ বয়সে অভিনেত্রী নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন । প্রায় ২০ হাজার টাকার ওষুধ খেতে হত তাঁকে প্রতি মাসে। মাসে ৪৫ হাজার টাকার ইনজেকশন নিতে হত। সবকিছ ছেড়ে চলে গেলেন অভিনেত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00