Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চালকের আসনে হঠাৎ বসে পড়েছেন এক আগন্তুক, তিনি ট্রেন চালাবেন এমন আবদার

Share:

নিজস্ব প্রতিনিধি,গোয়ালিয়র: ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। অথচ প্ল্যাটফর্মে ঠায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রীতিমতো বিরক্ত যাত্রীরা খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন রীতিমতো নাটক শুরু হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন বগির সামনে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বসে রয়েছেন লোকো পাইলটের(Loco Pilot) আসনে। নাছোড় বান্দা ব্যক্তির দাবি, ট্রেন তাঁকেই চালাতে দিতে হবে। তাঁকে বুঝিয়ে সুঝিয়েও ট্রেন থেকে নামানো যাচ্ছে না। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের (Madhyapradesh) গোয়ালিয়রে(Gwalior)।জানা গিয়েছে, গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেন গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল।

ঠিক সেই সময় চালকের অবর্তমানে ট্রেনের লোকে পাইলটের কেবিনে ঢুকে পড়েন এক ব্যক্তি। চালকের আসনে বসে মনের আনন্দে ট্রেনের নানা সুইচ টিপতে থাকেন তিনি। ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই ব্যক্তিকে ট্রেন থেকে নেমে আসার অনুরোধ করেন। তবে ওই ব্যক্তি নামবেন কেন? তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ট্রেন আজ আমি চালাব”। তাঁকে বুঝিয়েও কোনও কাজ হয়নি। এরপর দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে প্লাটফর্মে।

ওয়াকি টকিতে গোটা বিষয়টি লোকো পাইলট জানান কন্ট্রোলরুমে। হইচই শুরু হয় রেল দফতরে। পরবর্তীকালে আরপিএফ কর্মীরা সেখানে ছুটে আসেন। জোর করে ওই ব্যক্তিকে নামানো হয় ট্রেন থেকে। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। আরপিএফ (RPF)কর্মীরা রেলের সম্পত্তি ক্ষতি করার চেষ্টা অপরাধে ওই ব্যক্তিকে নিয়ে যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00