Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজোলে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় জ্বলজ্বল করছে

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম। তাও আবার জ্বলজ্বল করছে l একটি বুথেই প্রায় ২৫ জন মৃত ভোটারের হদিশ মিলল মালদায় । কেউ চার বছর ,কেউ ৫ বছর, কেউ ৬ বছর ,আগে মারা গিয়েছে। তাও তাদের ভোটার লিস্টে নাম রয়েছে । ইতিমধ্যে প্রকাশ্যে এই ঘটনা সামনে আসতেই শোরগোল দেখা দিয়েছে এলাকায়।মালদার গাজোল বিধানসভা(Gajol Assembly) কেন্দ্রের সালাইডাঙ্গা অঞ্চলের 98 বুথ সিংহ পাড়া এলাকার ঘটনা। ভোটার লিস্টে(Voter List) মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। প্রশ্ন মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হলো না ? এর গাফিলতি কার ? আজকে রাজ্যের দিকে দিকে ভুয়ো ভোটারদের হদিস পাওয়া যাচ্ছে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর ।উত্তর মালদা বিজেপি নেতা মনোতোষ মন্ডল জানান, এই ভাবেই ভোট চুরি করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। মরা ভোটারদেরকে ভোটার লিস্টের জীবিত রেখেই তারা ভোট করাচ্ছে। এই জন্যই তারা এস.আই. আর করতে দিতে চাইছে না। বিজেপির এই মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, বিষয়টি আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম। ভোটার লিস্ট নিয়ে যে বিজেপি অভিযোগ করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা ।

আজকে অঞ্চল থেকে বিধানসভা ,বিধায়ক, এখানকার এমপি সবই বিজেপি । তাহলে তারা কেন এই ভোটার লিস্টকে সংশোধন করলেন না । কেন তাদের নাম কাটা গেল না? যদি সত্যিই মৃত ভোটার লিস্টে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরাও নির্বাচন কমিশনকে বলবো আসলে বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত করে এরকম ঘটনা ঘটাচ্ছে । যদি মৃত্যু ভোটার থাকে তাহলে আমরা পঞ্চায়েত সমিতি থেকে তদন্ত করে দেখব ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00