Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিখোঁজের ৪২ দিন পর বাড়ি ফিরল সমাজমাধ্যমে ভাইরাল ইসলামপুরের সামসাদ

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর: প্রায় ৪২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার নিজের বাড়িতে ফিরে এসেছে ইসলামপুরের ছঘরিয়া এলাকার কিশোর সামসাদ আলম(Samsad Alam)। কলকাতায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কলকাতা পুলিশের অধীনস্থ রবীন্দ্রনগর থানা(Rabindranagar P.S.) এলাকায় একটি জিন্স ওয়াস কারখানায় মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে […]

বঙ্গে দুর্যোগ, সতর্ক গঙ্গাসাগর ব্লকের প্রশাসন, চলছে মাইকিং

নিজস্ব প্রতিনিধি,গঙ্গাসাগর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং(Miking) প্রচার।আবারো বঙ্গে নিম্নচাপে জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছেন মৎস্যজীবীরা। কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী […]

কর ফাঁকির মামলায় ব্রাজিলের কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড স্প্যানিশ আদালতের

নিজস্ব প্রতিনিধি: কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে বুধবার (৯ জুলাই) এক বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে স্পেনের এক আদালত। সেই সঙ্গে তাঁকে তিন লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে কারাদণ্ডের সাজা পেলেও জেলে যেতে হচ্ছে না রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজারকে। তাঁর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠলেও নিজেকে নির্দোষ হিসাবে দাবি […]

লাগাতার বর্ষণের ফলে হাঁটু সমান জল,কাদা রাস্তায় নাকাল সুন্দরবনের আদিবাসী পাড়া

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি দু’নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের আতাপুর(Atapur) নতুন পল্লীর রাস্তার হাল বেহাল। বর্ষা এলেই নিত্যদিনের দুর্ভোগ আরও বাড়ে।দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। রাস্তার উপর জমে থাকে হাঁটু সমান জল, আর তার সঙ্গী হয় পিচ্ছিল কাদা। এমন অবস্থায় স্কুলে যাওয়া থেকে শুরু করে […]

রমজানের আগে হতে পারে বাংলাদেশের সংসদ নির্বাচন, জানালেন ইউনূসের প্রেস সচিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর রমজানের আগেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পোষ্য ভৃত্য প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার (৯ জুলাই) রাতে এক জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে তিনি জানান, ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন […]

অতিবৃষ্টিতে ময়ূরাক্ষী নদীর ওপর চলাচলের রাস্তা ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে ১৩টি গ্রাম

নিজস্ব প্রতিনিধি,মহম্মদবাজার: অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর জল বাড়ায় সমস্যা। জলের তোড়ে ভেঙে যায় বীরভূমের মহম্মদবাজার(Mahamadbazar) থেকে বড়াম সহ ১২ টি গ্রামে যাওয়ার নদীর উপর অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়েই মহম্মদ বাজারের সাথে ১২ টি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা ছিল , বিপাকে প্রায় ১২ টি গ্রামের মানুষ। নৌকায় করে চলছে যাতায়াত।মহম্মদবাজার আঙ্গাড়গড়িয়া(Angargaria) থেকে বড়াম(Baram) যাওয়ার যে […]

স্কটল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ খেলার পথে এক পা ইতালির

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসাবে পরিচিত ইতালি এবার বাইশ গজেও চমক দেখাল। বুধবার (৯ জুলাই) ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে খেলার পথে এক পা বাড়াল আজ্জুরিরা। এদিন জয়ের ফলে তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে শীর্ষে পৌঁছল। শেষ […]

মমতার সঙ্গে বৈঠক করতে কলকাতায় পা রাখলেন ওমর আব্দুল্লা

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।পর্যটন বাণিজ্য সম্মেলনে যোগ দিতে বুধবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৮ সালে তিনি কলকাতায় এসেছিলেন। তখন তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম পশ্চিমবঙ্গ এলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবেন বৃহস্পতিবার। […]

বৃহস্পতিতে উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টি, দুঃসংবাদ শোনাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের আপাতত অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়।মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ […]

মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুর আন্দোলন পর্বে গড়ে ওঠা তিক্ততা অতীত। বাংলায় আরও বিনিয়োগের প্রস্তাব নিয়ে বুধবার (৯ জুলাই) নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। প্রায় এক ঘন্টার মধ্যে দুজনের মধ্যে কথা হয়। সূত্রের খবর, বাংলার শিল্পোন্নয়ন এবং শিল্পক্ষেত্রে উদীয়মান সম্ভাবনা নিয়ে টাটা সন্স এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে […]

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন অমিত শাহ? বুধবার (৯ জুলাই) নিজেই ওই জল্পনা উসকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন ‘রাজনীতি থেকে অবসর নেওয়ার পর হিন্দু ধর্মগ্রন্থ পড়ে সময় কাটানোর পাশাপাশি নিজের জমিতে প্রাকৃতিক  চাষাবাদে মনযোগ দেবেন।’ তবে কবে অবসর নেবেন তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেননি দেশের দ্বিতীয় শক্তিমান রাজনেতা। তিন বিজেপি শাসিত রাজ্য […]

বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী: বর্ধমানে বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল পোলে ধাক্কার পর পাশে থাকা দেওয়ালে ধাক্কা মারে ।ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। বুধবার দুপুরে একটি বাইকে করে পাটুলি বাজার থেকে পিলা সন্তোষপুর এলাকায় বাড়ির উদ্দেশ্যে যাবার পথে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার ধারে থাকা পোলে ধাক্কা মেরে দিলে তিনজনই […]

আরজি করের নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন নাকচ করল আদালত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের এক বছর হতে চলল। এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। যদিও নির্যাতিতার মা বাবার দাবি এই ঘটনা একটা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাই আরজি কর নিয়ে বিচারের দাবি আজও বর্তমান। মেয়েকে কোথায় ধর্ষণ ও খুন করা হয়েছিল, তা দেখতে […]

‘তোলা’ না পেয়ে দাদাগিরি, নিউ আলিপুর থানার ৪ পুলিশ অফিসার সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা আবারও সাক্ষী থাকলো পুলিশের আরো একটি অমানবিক ঘটনার। অভিযোগ দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায় একের পর এক লরি , ট্রাক ও বন্যবাহী গাড়ির কোনরকম প্ররোচনা ছাড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কাঁচ। হাওয়া খুলে দেওয়া হয়েছে চাকার। এই ঘটনায় নিউ আলিপুর থানার(New Alipur P.S.) চারজন সাব-ইন্সপেক্টরকে(SI) সাসপেন্ড(Suspend) করল লালবাজার(Lalbazar)। জানা গেছে […]

‘যুদ্ধ না থামালে রাশিয়া-চিনের উপর বোমা ফেলব’, ফাঁস ট্রাম্পের চাঞ্চল্যকর অডিও

চিন ও রাশিয়াতে বোমা হামলার কথা বলছেন খোদ ট্রাম্প, ফাঁস হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক অডিও কল। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ও চিনে বোমা হামলার কথা বলতে শোনা যাচ্ছে

দুঃশ্চিন্তার দিন শেষ, নেট ছাড়াই মেসেজ পাঠানোর নতুন অ্যাপ হাজির

ইন্দ্রজি‍ৎ রায়: প্রযুক্তির জগতে আবারও হইচই ফেলে দিলেন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের (বর্তমানে ‘এক্স’) সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এবার তিনি নিয়ে এসেছেন এক অভিনব মেসেজিং অ্যাপ। নাম Bitchat, যেটি কাজ করে একদম ইন্টারনেট ছাড়াই! হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অ্যাপের মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই বন্ধু, পরিবার বা কাছাকাছি কারও সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে পারবেন। তাহলে […]

‘বেবি অন দ্য ওয়ে’, বিয়ের সাড়ে তিনবছর পর বাবা-মা হতে চলেছেন রাজকুমার-পত্রলেখা

বিয়ের সাড়ে ৩ বছরের মধ্যে বাবা-মা হতে চলেছেন তাঁরা। বুধবার (৯ জুলাই) সুখবরটি অনুরাগী দের সঙ্গে ভাগ করে নিলেন জনপ্রিয় তারকা দম্পতি।

১৮ জুলাই বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আগামী বছর ভারতে বিধানসভা নির্বাচন। তার আগে সব দলই চাইছে মাটি কামড়ে পড়ে থাকতে, জনসংযোগ বাড়াতে। সেই কাজেই আরও একধাপ অগ্রসর হতে চলেছেন নরেন্দ্র মোদি। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। ফলে ফের একবার পশ্চিমবঙ্গে আসতে চলেছেন নরেন্দ্র মোদি, বিজেপি সূত্রে খবর এমনটাই। এদিকে ২১ জুলাই তৃণমূল পালন করবে শহিদ […]

আইনি ফ্যাসাদে নয়নতারা, অভিনেত্রীর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধনুশের

সেই কারণেই এখন তারা ক্লিপগুলি তথ্যচিত্র থেকে মুছে ফেলার জন্যে ছবির নির্মাতাদের একটি নোটিশ পাঠিয়েছেন এবং সেখানে তাঁরা ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

লর্ডস টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, চার বছর বাদে দলে জোফ্রা আর্চার

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগামিকাল বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে লর্ডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্ট। আর ওই টেস্টের ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড। দীর্ঘ চার বছরের বেশি সময় বাদে ফের বল হাতে বাইশ গজ কাঁপাতে চলেছেন জোফ্রা আর্চার। দ্বিতীয় টেস্টে দলে জায়গা পেলেও প্রথম একাদশে ঠাঁই হয়নি তাঁর। কিন্তু এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতের […]

অমিতাভ ‘যুগ’ অতীত, ‘KBC 17’-র সঞ্চালক হচ্ছেন সলমন? গুজবে মুখ খুললেন মেগাস্টার

সলমান নয়, কৌন বনেগা ক্রোড়পতির পরবর্তী সিজনে সঞ্চালক হয়ে ফিরছেন অমিতাভ বচ্চনই। ইতিমধ্যেই শোয়ের শুটিং করেছেন তিনি।

ভবঘুরেকে পেট ভরে খাইয়ে, স্নান করিয়ে নতুন জামা কাপড় পরালেন সিভিক ভলান্টিয়ার

নিজস্ব প্রতিনিধি, রাজনগর: সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একাধিক সময় নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। তাদের দাদাগিরি, ঘুষ নেওয়ার ঘটনা অথবা গাড়ি চালকদের নাকা চেকিং-এ হেনস্তা করার খবর একাধিকবার প্রকাশিত হয়েছে। কিন্তু বীরভূম জেলার রাজনগরে এক ভবঘুরেকে চুল – দাড়ি কাটিয়ে নতুন পোশাক পরিয়ে পেট পুরে খাইয়ে প্রশংসা কুড়লেন এক সিভিক ভলান্টিয়ার। তার এই মহৎ কাজকে সঙ্গ […]

0:00