নিজস্ব প্রতিনিধি: ‘লেডি সুপারস্টার’ নয়নতারার তথ্যচিত্র, ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’, নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। সুপারস্টার ধনুশ অভিনেত্রী নয়নতারা এবং তাঁর তথ্যচিত্র নির্মাতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। কারণ তথ্যচিত্রে নয়নতারা ও ধনুশ অভিনীত ‘নানুম রাউডি ধান’ সিনেমার একটি দৃশ্য রয়েছে, যেখানে নয়নতারা চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করেছেন। যা ধনুশের অনুমতি ছাড়াই নয়নতারার তথ্যচিত্রে ব্যবহার করা হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। সেই ছবির নির্মাতারা এখনও নয়নতারার তথ্যচিত্রের প্রযোজকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। একটি প্রতিবেদন অনুসারে, চন্দ্রমুখীর কপিরাইট মালিকানাধীন সংস্থা এপি ইন্টারন্যাশনালের অভিযোগের পর গত ৮ জুলাই মাদ্রাজ হাইকোর্ট নেটফ্লিক্স এবং টার্ক স্টুডিও LLP-কে একটি আইনি নোটিশ পাঠিয়েছে।
অভিযোগে তারা দাবি করেছে যে, তাদের ছবির দৃশ্যগুলি তাঁদের যথাযথ অনুমতি ছাড়াই তথ্যচিত্রে ব্যবহার করা হয়েছে। নেটফ্লিক্স এবং তথ্য চিত্রের প্রযোজকেরা তাঁদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ছবির অধিকার কেনেননি। পরিবর্তে ইউটিউবে চলচ্চিত্রের ক্লিপগুলি ব্যবহার করেছেন। সেই কারণেই এখন তারা ক্লিপগুলি তথ্যচিত্র থেকে মুছে ফেলার জন্যে ছবির নির্মাতাদের একটি নোটিশ পাঠিয়েছেন এবং সেখানে তাঁরা ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে নয়নতারার তথ্যচিত্রের প্রযোজক জানিয়েছেন যে, তাঁরা সতর্কতামূলক বার্তা পাওয়ার পরেই ছবির স্বত্ত্ব কিনতে চেয়েছিলেন কিন্তু এপি ইন্টারন্যাশনাল, তাঁদের অনুমতি দেয়নি। এখন তারা তথ্যচিত্রের সমস্ত ক্লিপ অপসারণেরও দাবি তুলে আদালতে দ্বারস্থ হয়েছেন এবং নয়নতারার তথ্যচিত্র নির্মাতাদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনী নোটিশ পাঠিয়েছেন।
এই বছরের জানুয়ারিতে, ধনুশ, নয়নতারা এবং তার স্বামী বিগনেশ শিবানের বিরুদ্ধে ‘নানুম রাউডি ধান’ চলচ্চিত্রের ৩ সেকেন্ডের একটি ক্লিপ ব্যবহার করার জন্য মামলা দায়ের করেছিলেন, যা ধনুশ নিজেই প্রযোজনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে ক্লিপটি অভিনেত্রী তার নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল-এ তার অনুমতি ছাড়াই ব্যবহার করেছিলেন। ৩ সেকেন্ডের ক্লিপ ব্যবহার করার জন্য ধনুশ ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করেছিলেন বলে অভিযোগ। এরপর নয়নতারা সোশ্যাল মিডিয়ায় ধনুশের কাছে একটি খোলা চিঠি লিখে তাঁর সমালোচনা করেছিলেন। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ ২০২৪ সালের নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এটি অভিনেত্রী নয়নতারার জীবন, ভিগনেশ শিবানের সঙ্গে তার বিবাহ এবং যমজ পুত্রের বাবা-মা হিসেবে তাদের যাত্রার গল্প বলেছে।