নিজস্ব প্রতিনিধি,গঙ্গাসাগর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং(Miking) প্রচার।আবারো বঙ্গে নিম্নচাপে জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছেন মৎস্যজীবীরা। কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে ।জলোচ্ছ্বাস হলে নদী বাঁধ ভাঙা এবং বাঁধ(Dam) উপচে জল ঢুকতে পারে এলাকায়।
প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধ গুলির ওপর। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম এর সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক(sagar Block) প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করছেন। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রের নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চলছে একটানা প্রচার ও কড়া নজরদারি। সাগর পাড়ের মানুষজনকে সতর্ক করছে প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে রবিবার থেকে ফের দুর্যোগ বাড়বে বঙ্গে।
উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বৃহস্পতিবারও।বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাই সতর্ক প্রশাসন।