নিজস্ব প্রতিনিধি,মহম্মদবাজার: অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর জল বাড়ায় সমস্যা। জলের তোড়ে ভেঙে যায় বীরভূমের মহম্মদবাজার(Mahamadbazar) থেকে বড়াম সহ ১২ টি গ্রামে যাওয়ার নদীর উপর অস্থায়ী রাস্তা। এই রাস্তা দিয়েই মহম্মদ বাজারের সাথে ১২ টি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা ছিল , বিপাকে প্রায় ১২ টি গ্রামের মানুষ। নৌকায় করে চলছে যাতায়াত।মহম্মদবাজার আঙ্গাড়গড়িয়া(Angargaria) থেকে বড়াম(Baram) যাওয়ার যে অস্থায়ি রাস্তা সেটি নদীর জলের তোড়ে ভেঙে যায়।
তাতেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বড়াম, নরসিংহপুর সহ প্রায় ১২ গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এই সমস্যা নতুন নয়। প্রতিবছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায়৷ তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়। তাই এলাকায় একটি স্থায়ী ব্রীজের দাবি তুলেছেন স্থানীয়রা।রসিদ শেখ ,স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন ময়ূরাক্ষী নদীর(Mayurakhi River) উপর সহজে সিউড়ি যাওয়ার যে রাস্তা ছিল অতিবৃষ্টির এবং জলের তোড়ে ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল চরম অসুবিধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।
রামচন্দ মাঝি ,স্থানীয় বাসিন্দা তার অভিযোগ এই চলাচলের পথ নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কারণ হাইরোড(High Road) দিয়ে চলাচল করতে গেলে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় মানুষজন ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি হওয়ায় রাস্তার উপর দিয়ে অতি সহজে সিউড়ি যাতায়াত করত। কিন্তু অতি দৃষ্টিতে সেই রাস্তা ভেঙে যাওয়ায় ১২টি গ্রামের মানুষজন চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। বিপদ জেনেও ঝুঁকি নিয়ে নৌকো করে সাইকেল মোটরসাইকেল পারাপার করছে এবং নিজেরা যাতায়াত করছে। যে কোন মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। কারণ ময়ূরাক্ষী নদীর জলের বর্ষায় স্রোতের টান মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে। কেউ এখন নদীতে পড়ে গেলে তার বেঁচে ফিরে আসা মুশকিল।