Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যুদ্ধ না থামালে রাশিয়া-চিনের উপর বোমা ফেলব’, ফাঁস ট্রাম্পের চাঞ্চল্যকর অডিও

চিন ও রাশিয়াতে বোমা হামলার কথা বলছেন খোদ ট্রাম্প, ফাঁস হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক অডিও কল। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ও চিনে বোমা হামলার কথা বলতে শোনা যাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: চিন ও রাশিয়াতে বোমা হামলার কথা বলছেন খোদ ট্রাম্প, ফাঁস হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক অডিও কল। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ও চিনে বোমা হামলার কথা বলতে শোনা যাচ্ছে। অডিওতে তাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, যদি আপনি ইউক্রেন আক্রমণ চালিয়ে যান, তাহলে রাশিযার রাজধানী মস্কোতে তিনি বোমা ফেলবেন। অডিওতে শুধু রাশিয়া নয়, তিনি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই রকম হুমকি দিয়েছেন। যেখানে তিনি বলেছেন যে, চিন যদি তাইওয়ান আক্রমণ করেন, তাহলে চিনকেও উড়িয়ে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের এই অডিও নিয়ে এখন তোলপাড় বিশ্ব রাজনীতিতে। ট্রাম্পের এই অডিওটি মার্কিন সংবাদ সম্প্রচারক CNN পেয়েছে। অডিওটি ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময়ের বলে জানা গিয়েছে। যেখানে তিনি একটি বন্ধ ঘরে তাঁর নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলেন।

অডিওতে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং চিনের রাষ্ট্রপতি জিনপিংকে হুমকি দিয়েছেন যে, তিনি তাদের দেশের রাজধানীতে বোমা হামলার করবেন। অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে যে, ‘আমি পুতিনকে বলেছিলাম, যদি তুমি ইউক্রেন আক্রমণ করো, আমি সরাসরি মস্কো (রাশিয়ার রাজধানী) আক্রমণ করব। আমার আর কোনও বিকল্প থাকবে না। তবে আমার মনে হয়, সে আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু আমার কথায় ১০% হলেও সে বিশ্বাস করেছে।’ অন্যদিকে ট্রাম্প চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হুমকি দিয়ে বলেছেন, ‘আমি চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গেও কথা বলেছি। আমি তাঁকেও একই কথা বলেছি। আমি তাকে বলেছি যে যদি তুমি তাইওয়ান আক্রমণ করো, তাহলে আমি বেইজিংয়ের উপর বোমা ফেলব। বিষয়টি বাড়াবাড়ি হলে তোমার রাজধানীর উপর আমার বোমা ফেলা ছাড়া আমার আর কোনও উপায় থাকবে না। আমরা বেইজিং আক্রমণ করব।’

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ে ট্রাম্প অডিওতে আরও বলছেন যে, জো বাইডেনের পরিবর্তে আমি যদি আমেরিকার রাষ্ট্রপতি হতাম, তাহলে ইউক্রেনে যুদ্ধ শুরু হত না এবং ইজরায়েল-হামাস যুদ্ধও হত না।’ একই অডিওতে ট্রাম্পকে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনদের সমর্থনে ছাত্রদের বিক্ষোভের বিষয়েও কথা বলতে দেখা গিয়েছে। সেখানে ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলিতে বিশৃঙ্খলা বন্ধের জন্যে বিদেশী শিক্ষার্থীদের দেশ থেকে নির্বাসনের পথ বাতলে দিয়েছিলেন। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার জন্যে ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তখনই তিনি দেশের বিরোধিদের উপর হামলার বার্তা দিয়েছিলেন তাঁর অনুগামীদের ফোনের মাধ্যমে। যে অডিওটি এখন ভাইরাল হচ্ছে। এবার দেখা যাক, এতে ট্রাম্প নতুন করে আবার কোনও বিতর্কে জড়ান কিনা!

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00