Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন অমিত শাহ? বুধবার (৯ জুলাই) নিজেই ওই জল্পনা উসকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন ‘রাজনীতি থেকে অবসর নেওয়ার পর হিন্দু ধর্মগ্রন্থ পড়ে সময় কাটানোর পাশাপাশি নিজের জমিতে প্রাকৃতিক  চাষাবাদে মনযোগ দেবেন।’ তবে কবে অবসর নেবেন তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেননি দেশের দ্বিতীয় শক্তিমান রাজনেতা।

তিন বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, গুজরাত ও মধ্যপ্রদেশের সমবায় সমিতির মহিলার সদস্যদের এক অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। অনুষ্ঠানে শাহ বলেন, ‘যখন ২০১৯ সালে আমাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন অনেকেই বলেছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রক পেয়েছি। কিন্তু যে দিন আমি সমবায় মন্ত্রকের দায়িত্ব পেলাম, সেদিন খুশি হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দফতর সামলানোর দায়িত্ব পেলাম। কেননা, দেশ গ্রাম, পশু, যুব, মহিলাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম।’

এর পরেই নিজের অবসরের প্রসঙ্গ উত্থাপন করেন শাহ। তাঁর কথায়, ‘আমি ঠিক করেছি, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর বেদ, উপনিষদ নিয়ে চর্চার পাশাপাশি প্রাকৃতিক চাষাবাদে মন দেব। আমি জানি রাসায়নিক সারের মাধ্যমে যে গমের উ‍ৎপাদন হয়, তা মানব স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর। প্রাকৃতিক চাষাবাদের ফলে উ‍ৎপাদিত ফসল শুধুমাত্র শরীরই যে নিঃরোগ রাখে তাই নয়, কৃষি উ‍ৎপাদনও বৃদ্ধি করে।’ রাজনীতি থেকে অবসর নেওয়ার পর কি করবেন সেই পরিকল্পনা জানালেও, কবে রাজনীতিকে আলবিদা জানাবেন তা নিয়ে মুখ খোলেননি শাহ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00