Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কটল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ খেলার পথে এক পা ইতালির

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসাবে পরিচিত ইতালি এবার বাইশ গজেও চমক দেখাল। বুধবার (৯ জুলাই) ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে খেলার পথে এক পা বাড়াল আজ্জুরিরা। এদিন জয়ের ফলে তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে শীর্ষে পৌঁছল। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেই সরাসরি টি-২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে ইতালি।

এদিন হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে ৬ উইকেটে ১৬৭ রান তোলে জো বার্নসের দল। ওপেনার এমিলিও গে ২১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ছয়টি চার ও দুটি ছক্কা মারেন তিনি। তিনে নামা অভিজ্ঞ ব্যাটার তথা অধিনায়ক বার্নস (৮) অবশ্য রান পাননি। তবে হ্যারি মামেন্তি ৩৮ বলে ৩৮ এবং  গ্রান্ট স্টুয়ার্ট ২৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্কটল্যান্ড। ওপেনার ওলি হ্যারিস (১৪) ও ব্র্যান্ডেন ম্যাকমুলেন (০) দ্রুত সাজঘরে পিরে যান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ওপেনার জর্জ মানসে ও অধিনায়ক রিচি বেরিংটন ইতালির বোলারদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান। তৃতীয় উইকেটে দুজনে ১০৫ রান যোগ করেন। জর্জ মুনসে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৬১ বলে ৭২ রান করে আউট হন। তিনি ফেরার সময়ে জয়ের জন্য ১৬ বলে দরকার ছিল ৩৪ রানের। কিন্তু তখনই ম্যাচের রং পাল্টে দেন ইতালির বোলাররা। মাইকেল লিয়েসকেকে (৩) ফিরিয়ে দেন হ্যারি মানেত্তি। শেষ বলে ফেরান ম্যাথু ক্রসকে। ১৫৫ রানেই থমকে যায় স্কটল্যান্ডের ইনিংস। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন ৩৭ বলে তিন ছক্কা ও এক চারে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00